
কুষ্টিয়ার খোকসা উপজেলায় নৈশপ্রহরী ও ব্যবসায়ীদের হাত-পা বেঁধে তিনটি সোনার দোকানসহ পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার একতারপুর বাজারে প্রায় আড়াই ঘণ্টা তাণ্ডব চালিয়ে স্বর্ণালংকার, রুপা, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায় ডাকাত দল। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা এটিকে সশস্ত্র ডাকাতি বললেও পুলিশের দাবি, এটি চুরির ঘটনা।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী ও নৈশপ্রহরীরা জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাজারে হানা দেয়। ডাকাতেরা বাজারের চার নৈশপ্রহরী ও দুই ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে দোকানগুলোতে ডাকাতি করে।
ডাকাতির শিকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে প্রাণতোষ বিশ্বাসের ‘পূর্ণ জুয়েলার্স’ (দুটি শোরুম ও একটি কারখানা), মানিক বিশ্বাসের ‘মানিক জুয়েলার্স’, সঞ্জয় বিশ্বাসের ‘ঈশানী বিউটি কসমেটিকস’, হান্নান শেখের ভ্যান মেরামতের দোকান এবং ওবায়দুলের চায়ের দোকান।
ভুক্তভোগী সোনা ব্যবসায়ী প্রাণতোষ বিশ্বাস জানান, ডাকাতেরা কারখানা ও শোরুমের লকার এবং ক্যাশ ড্রয়ার ভেঙে কয়েক ভরি সোনার পুরোনো গয়না, প্রায় ২০ ভরি রুপা ও নগদ ২৫ হাজার টাকা নিয়ে গেছে।
ভুক্তভোগী পাখি ভ্যানের মেকার আব্দুল হান্নান শেখ বলেন, ‘ডাকাতেরা আমাকে ধরে নিয়ে নৈশপ্রহরীদের সঙ্গে বেঁধে রাখে।’
বাজার পাহারা ব্যবস্থাপনা কমিটির অর্থ সম্পাদক পল্লি চিকিৎসক ওহিদুল ইসলাম বলেন, বাজারে দায়িত্ব পালনরত পাঁচজন পাহারাদারের মধ্যে চারজনকে আটকে রেখে প্রায় আড়াই ঘণ্টা ধরে লুটপাট চালানো হয়েছে।
এদিকে খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন বলেন, একতারপুর বাজারে তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এটি ডাকাতি নয়, চুরির ঘটনা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ফ্রেইট এলাকায় কাপড়ের রোলের আড়ালে বিপুল পরিমাণ মোবাইল ফোনের একটি চালান জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ চালানটিতে প্রাথমিক গণনায় ১ হাজার ৬৫৫টি মোবাইল ফোন পাওয়া গেছে। এসব ফোনের আনুমানিক মূল্য ৫ কোটি টাকা বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
সরকারি চাকরির ১১–২০ গ্রেডের নিয়োগের লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষায় (ভাইভা) নম্বর বাড়ানোর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হল প্রাঙ্গণে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমাণ সার মজুত রাখার অভিযোগে সোলাইমান পাটোয়ারী নামের এক সারের ডিলারকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর গুদাম থেকে ২০০ বস্তা এমওপি (মিউরেট অব পটাশ) ও ৩০০ বস্তা টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সার উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে