Ajker Patrika

কেরানীগঞ্জের মাদ্রাসায় বিস্ফোরণ না হলে নির্বাচনে জঙ্গি হামলার আশঙ্কা বেশি থাকত: আইজিপি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
কেরানীগঞ্জের মাদ্রাসায় বিস্ফোরণ না হলে নির্বাচনে জঙ্গি হামলার আশঙ্কা বেশি থাকত: আইজিপি
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ছবি: সংগৃহীত

গত ২৬ ডিসেম্বর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনা না ঘটলে নির্বাচনে জঙ্গি হামলার আশঙ্কা বেশি থাকত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

আজ মঙ্গলবার সকালে ‘পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অপরাধী ও শুটাররা নির্বাচনে প্রভাব রাখবে কি না—জানতে চাইলে আইজিপি বলেন, ‘যারা ইসলামিক টেররিস্ট... আপনারা জানেন এর আগে কেরানীগঞ্জে একটা ঘটনা ঘটেছিল। ওটার সূত্র ধরে আমরা সারা দেশে তাদের এই নেটওয়ার্কের অনেককে আমরা ধরতে পেরেছি। এটা আমরা এ জায়গায় থামিয়ে দিতে পেরেছি। আমাদের যেই নিরাপত্তাব্যবস্থা এখন আছে, নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি নাই। কোথাও একটা অপরাধ, ডাকাতি, খুন হয়ে যেতে পারে কিন্তু নির্বাচন বানচাল করতে পারবে না।’

নির্বাচনে জঙ্গি হামলার কোনো আশঙ্কা আছে কি না—এমন এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘আমি মনে করি জঙ্গি হামলার আশঙ্কাটা...কেরানীগঞ্জের ঘটনাটা যদি না ঘটত...আমি মনে করি আশঙ্কাটা বেশি হতো, এ মুহূর্তে আমি তীব্র আশঙ্কাবোধ করছি না। তবে আমরা জিনিসটা উড়িয়েও দিচ্ছি না। জঙ্গি হামলার ব্যাপারে আমরা ফলপ্রসূ ব্যবস্থা নিয়েছি।’

আইজিপি আরও বলেন, ‘আমাদের প্রধান আশঙ্কা ছিল প্রচার অভিযানের সময় ক্যাম্পেইনে বিস্ফোরণের ঘটনার। যারা ইলেকশনবিরোধী, তাদের ভাষায়, ওয়েস্টার্ন ডেমোক্রেসি তাদের মতবাদের সঙ্গে মেলে না। তাদের ধর্মতাত্ত্বিক মনোনয়ন হতে হবে। এসব বিরোধীদের এ রকম একটা প্ল্যান ছিল, যা আপনারা কেরানীগঞ্জে দেখলেন। নির্বাচনী প্রচার অভিযানের সময় বিস্ফোরণ, বোমা ফোটানো ইত্যাদি করা। তবে গতকাল নির্বাচনের প্রচারণা শেষ হয়ে গেছে, কোনো ঘটনা ঘটেনি।’

আইজিপি বলেন, ‘এখন আশ্বস্ত হতে পারি, জঙ্গি হামলার আশঙ্কাটা এখন আর ওইভাবে নেই।’

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য ঠেকানোর বিষয়ে আইজিপি বলেন, ‘পুলিশের যথাযথ সক্ষমতা আছে। আইসিটি মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয় আলাদাভাবে সেল করেছেন। মেটার সঙ্গেও এটা নিয়ে কথা বলেছেন। আমরা আশা করি, এগুলো স্বল্প সময়ের মধ্যে সমাধান করতে পারব।’

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার একতলা ভবনে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে মাদ্রাসার একতলা ভবনের পশ্চিম পাশের দুটি কক্ষের দেয়াল উড়ে যায়। ঘটনাস্থলে ককটেল, রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের ৩ দিন যান চলাচলে বিধিনিষেধ, ভোট দিতে যাবেন কীভাবে

এনসিপিকে ছেড়ে দেওয়া আসনে শেষ মুহূর্তে ইশতেহার ঘোষণা জামায়াত নেতার

নেত্রকোনায় চার ভোটকেন্দ্রসহ পাঁচ বিদ্যালয়ে আগুন

ত্রয়োদশ সংসদ নির্বাচন: তীব্র প্রতিদ্বন্দ্বিতার ৮৪ আসনে সহিংসতার শঙ্কায় পুলিশ

নভোএয়ারে কক্সবাজার ভ্রমণ প্যাকেজ, পরিশোধ করা যাবে কিস্তিতে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত