
আদালতে জামিন চেয়ে কেঁদেছেন ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমান। কিন্তু জামিন মেলেনি তাঁর।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন তাঁর জামিন নামঞ্জুর করেছেন। তবে আদালত মতিউরকে ধৈর্য ধারণ করতে বলেছেন।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে করা মামলায় আসামি মতিউর রহমানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে মো. ওয়াহিদুজ্জামান জামিনের আবেদন করেন।
আইনজীবীর বক্তব্যের পর আসামি নিজে কিছু বলার অনুমতি চান। আদালত অনুমতি দিলে তিনি বলেন, ‘আমি কারাগার থেকে দুদককে একটি চিঠি দিয়েছিলাম। আমি আপনাকে এ চিঠিটা দিলাম। আপনি দয়া করে চিঠিটা পড়ে যে আদেশ দেবেন, আমি তা মাথা পেতে নেব।’
তারপর মতিউর আবার বলেন, ‘আমার পরিবারটা ধ্বংস হয়ে গেছে। আমি ও আমার স্ত্রী দুজনই কারাগারে। আমার মা প্যারালাইজড। তাঁকে দেখার কেউ নেই।’ এ কথা বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।
পরে আবার বলেন, ‘আমাকে জামিন দিন। আমি নির্দোষ, সেটা আদালতে প্রমাণ করব।’ আদালত বলেন, ‘আপনি দোষী বা নির্দোষ, তা এখনই বলা যাবে না। মামলাটি তদন্তাধীন। তাই আপনাকে আরও ধৈর্য ধারণ করতে হবে।’ এরপর আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।
গত বছরের ২ জুলাই মতিউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী চেয়ে পৃথক নোটিশ পাঠায় দুদক। এসব নোটিশের পরিপ্রেক্ষিতে ওই বছরের ২৯ আগস্ট মতিউর, তাঁর দুই স্ত্রী, ছেলেমেয়েসহ পাঁচজনের সম্পদ বিবরণী দুদকে জমা দেন। চলতি বছরের ৬ জানুয়ারি মামলা করে দুদক। আর ১৪ জানুয়ারি তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
উল্লেখ্য, কোরবানির জন্য ১৫ লাখ টাকায় ‘উচ্চবংশীয়’ ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন মুশফিকুর রহমান ওরফে ইফাত নামের এক যুবক। এর পর থেকে তাঁর বিলাসী জীবনযাপনের নানা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়। এই ছাগলকাণ্ডের জেরে আলোচনায় আসেন ইফাতের বাবা এনবিআর কর্মকর্তা মতিউর রহমান। তখন মতিউর রহমানের ছেলের দামি ঘড়ি, গাড়ি, বিলাসী জীবনযাপন; মতিউর রহমান ও পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলোবাড়ি, জমিসহ নামে-বেনামে বিপুল সম্পদের তথ্য সামনে আসতে শুরু করে।
গত বছরের ৪ জুন তাঁদের বিরুদ্ধে অনুসন্ধানে কার্যক্রম শুরু করে দুদক। অনুসন্ধানে মতিউর আর তাঁর পরিবারের সদস্যদের নামে বিপুল অবৈধ সম্পদের সন্ধান পাওয়া যায়। পরে মতিউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব, মোবাইল ফোনে আর্থিক সেবার হিসাব ও শেয়ারবাজারের বিও হিসাব ক্রোক করা হয়। মতিউর, তাঁর প্রথম স্ত্রী ও সন্তানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।

খুলনার কয়রা উপজেলার শাকবাড়িয়া নদীর চরে অভিযান চালিয়ে প্রায় ৭০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল রোববার রাতে উপজেলার ৬ নম্বর কয়রা পন্টুনের পূর্ব দিকের চরে বন বিভাগের সদস্যরা এ অভিযান চালান। এ সময় নৌকা, দা ও পলিথিন জব্দ করা হয়। তবে অভিযান টের পেয়ে শিকারি ও পাচারকারী চক্রের সদস্যরা...
২ মিনিট আগে
জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) আওতাধীন রৌমারী বিওপির সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত ১০৬৩ নম্বর পিলার এলাকায় অভিযান চালায়। এ সময় ১ হাজার ৯৭৫টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। ইয়াবা চোরাচালানের সঙ্গে জড়িত থাকায় নাসির নামের একজনকে আটক করে বিজিবি। অপর দিকে গতকাল রোববার দিবাগত রাতে বালিয়ামারী
৩ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কোরআন অবমাননার অভিযোগে আবু হানিফ ওরফে নিউটন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল
৭ মিনিট আগে
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আইইএম বিভাগের ২০২০ ব্যাচের শেষ বর্ষের শিক্ষার্থী মো. তাসরীব আহমেদ মাহিন (রোল নং: ১০১১০১৫) নিখোঁজ হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় কুয়েট ক্যাম্পাসের ফজলুল হক হল থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ হন।
১০ মিনিট আগে