জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)এর নেতিবাচক প্রতিবেদনের কারণে নিয়োগ আটকে থাকা ময়মনসিংহের ২২ জন প্রাথমিক সহকারী শিক্ষক প্রার্থীর মধ্যে ২০ জন অবশেষে নিয়োগপত্র পেয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) দিনভর অনশনের পর মধ্যরাতে তাঁদের নিয়োগপত্র দেওয়া হয়। তবে বাকি দুজনের নিয়োগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত ২০ জনের নিয়োগপত্র জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে নিয়োগপত্র পেয়ে স্বস্তি ফিরেছে ওই ২০ প্রার্থীর মধ্যে। তবে বাকি দুজনের নিয়োগ নিয়ে অনিশ্চয়তা এখনো রয়ে গেছে।
এর আগে এনএসআইয়ের প্রতিবেদনে নেতিবাচক তথ্য থাকার কথা জানিয়ে ময়মনসিংহ জেলার চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ২২ জন প্রাথমিক সহকারী শিক্ষক প্রার্থীর নিয়োগ স্থগিত রাখা হয়। নিয়োগপত্র না পেয়ে বুধবার সকাল সোয়া ১১টা থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অনশন শুরু করেন তাঁরা। আন্দোলনের একপর্যায়ে কয়েকজন প্রার্থী কাফনের কাপড় পরে অবস্থান নেন।
অনশনরত প্রার্থীদের অভিযোগ, তাঁদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও নিয়োগপত্র দেওয়া হচ্ছিল না। এমনকি এনএসআইয়ের প্রতিবেদনে তাঁদের বিরুদ্ধে কী ধরনের নেতিবাচক তথ্য রয়েছে, সে বিষয়েও তাঁদের কিছু জানানো হয়নি।
অনশনকারীদের একজন ফুলপুরের কাজী অনিক। নিয়োগপত্র পাওয়ার পর তিনি বলেন, ‘মধ্যরাতে ওয়েবসাইটে নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। নিয়োগপত্র পেয়ে আমরা খুশি। আজকেই যোগদান করব।’
তবে নিয়োগপত্র পাননি গফরগাঁওয়ের জাহিদ হাসান। তিনি বলেন, ‘দিনভর জানার চেষ্টা করেছি, কেন আমাদের নিয়োগপত্র দেওয়া হয়নি। আমি রাজনৈতিক কোনো পদ-পদবিতে ছিলাম না। তবুও নিয়োগপত্র কেন পেলাম না, তা জানি না।’
ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে গতকাল রাতে ২০ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। বাকি দুজনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। নিয়োগপত্র পাওয়া ২০ জন আজকেই যোগদান করবেন।’

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাকিতে সিগারেট না দেওয়াকে কেন্দ্র করে একটি মনোহারি দোকানে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এতে দোকানমালিক ইব্রাহিম খলিল (৪৫) গুরুতর দগ্ধ হয়েছেন এবং দোকানের অধিকাংশ মালামাল পুড়ে গেছে।
৭ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে বৃদ্ধাশ্রমে থাকা এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম মো. রুবেল মিয়ার (৩০) বিরুদ্ধে মামলা হয়েছে। আজ শুক্রবার নান্দাইল মডেল থানায় মামলাটি করেন চর বেতাগৈর মাতৃছায়া সমাজ কল্যাণ সংস্থা ও বৃদ্ধাশ্রমের পরিচালক রফিকুল ইসলাম। মামলার পর ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার
১৭ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধ শাহেদ আলী (৬৭) হত্যা মামলায় আসামি হয়ে প্রায় এক মাস ঘরছাড়া ছিল একটি পরিবার। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে শুক্রবার বাড়িতে ফিরে তাঁরা দেখেন, ঘরের জানালা ভাঙা এবং দরজায় অন্য তালা ঝুলছে। তালা ভেঙে ঘরে ঢুকে ধান-চাল, টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল....
৩১ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে সাততলা ভবনের পাইলিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শান্ত মিয়া (১৮) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।
৪০ মিনিট আগে