
আদালতে করা ধর্ষণ মামলার আলামত নষ্টের উদ্দেশ্যে বগুড়ার ধুনটে ১৩ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার ৯ দিন পর গতকাল রোববার সন্ধ্যায় বগুড়া শহরের একটি বাসা থেকে কিশোরীকে উদ্ধার ও মামলার আসামি শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার শাহ আলম (৪২) উপজেলার নিমগাছি ইউনিয়নের সাতবেকি গ্রামের শাহাদৎ প্রামাণিকের ছেলে। আজ সোমবার সকালে অপহৃত কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পরে দুপুরের দিকে শাহ আলমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ আগস্ট দুপুরের দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ১২ আগস্ট কিশোরীর বাবা বাদী হয়ে শাহ আলমকে আসামি করে বগুড়া জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেন। ১৫ আগস্ট রাতে সেটি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, শাহ আলম একজন মুদি ব্যবসায়ী এবং নিজ বাড়ির পাশেই তাঁর দোকান। ৪ আগস্ট ওই কিশোরী সাবান ও শ্যাম্পু কিনতে তাঁর দোকানে গেলে তিনি কৌশলে ওই কিশোরীকে নিজের ঘরের ভেতর নিয়ে ধর্ষণ করেন। এদিকে, মেয়ের বাড়ি ফিরতে দেরি হওয়ায় কিশোরীর মা দোকানে যান। দোকান বন্ধ পেয়ে তিনি শাহ আলমের বাড়িতে গিয়ে ঘরের ভেতর মেয়ের চিৎকার শুনতে পান। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসার আগেই শাহ আলম পালিয়ে যান।
এরপর মামলার খবর পেয়ে আলামত নষ্টের উদ্দেশ্যে ১৪ আগস্ট দুপুরের দিকে বাড়ির পাশের রাস্তা থেকে ওই কিশোরীকে আবারও কৌশলে অপহরণ করা হয়। এ কারণে কিশোরীর শারীরিক পরীক্ষা করা সম্ভব হয়নি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, ‘স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আদালতে করা মামলাটি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলার আসামিকে গ্রেপ্তার ও অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। আসামি শাহ আলমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে স্কুলছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) শুনানির দিন ধার্য করেছেন।
১২ মিনিট আগে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুতের দায়ে এক খুচরা সার বিক্রেতাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় অপর এক সার ব্যবসায়ীকেও অর্থদণ্ড করা হয়েছে।
১৫ মিনিট আগে
খুলনায় ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মহানগর বিএনপি। উদ্ভূত পরিস্থিতিতে অবিলম্বেই জরুরি স্বাস্থ্যসেবা চালুর দাবি জানিয়েছেন দলের নেতারা। একই সঙ্গে মশকনিধনে সংশ্লিষ্টদের ব্যর্থতা ও অব্যবস্থাপনার কঠোর সমালোচনা করে তাঁরা বলেন, সময়মতো কার্যকর পদক্ষেপ না...
১৯ মিনিট আগে
দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পরিণতি দিতে মোহাম্মদ আকাশকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। ছেলেটি বেকার থাকায় তাঁকে নিয়ে নিজের বাবার বাড়িতেই থাকতেন। অথচ মাত্র চার মাস না যেতেই সেই স্বামী হয়ে উঠলেন স্ত্রী হন্তারক। আজ সোমবার স্ত্রীর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গের
২২ মিনিট আগে