বাগেরহাটের চিতলমারীতে মামলা করায় দুই বোনকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার দক্ষিণ শিবপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কুলসুম বেগম (৩০) ও তাঁর বড় বোন নাসিমা বেগম (৩৫) আহত হয়েছেন। কুলসুম বেগম দক্ষিণ শিবপুর মধ্যপাড়া গ্রামের সৌদিপ্রবাসী কবির মোল্লার স্ত্রী। এ সময় প্রতিপক্ষের রোপা বেগম (৩১) ও রাজিয়া বেগম (৩৮) নামের দুজন আহত হয়েছেন। তাঁরা অভিযুক্ত রাসেল মোল্লার নিকটাত্মীয়। রাসেল মোল্লা ও কুলসুম বেগম পরস্পর চাচাতো ভাই-বোন।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কুলসুম বেগম জানান, তিনি তাঁর বাবা আব্দুল মালেকের কাছ থেকে জায়গা কিনে পাকা বাড়ি নির্মাণ করে মা ও দুই কন্যাশিশুকে নিয়ে বসবাস করে আসছেন। সেই জায়গার সামনের অংশ জোরপূর্বক দখল করে রাসেল মোল্লা ও তাঁর লোকজন বাড়ি নির্মাণ করছেন।
কুলসুম বলেন, ‘বিষয়টি নিয়ে বহুবার সালিস হয়েছে, কিন্তু কোনো প্রতিকার না পেয়ে আজ থানায় একটি মামলা করি। এতে ক্ষিপ্ত হয়ে রাসেল মোল্লা তার লোকজন নিয়ে মারধর করে আমাকে ও আমার বোনকে রক্তাক্ত জখম করেছে, আমার হাত ভেঙে দিয়েছে।’
অভিযুক্ত রাসেল মোল্লা বলেন, ‘ফুফাতো বোন মঞ্জিলার কাছ থেকে আমি ২ দশমিক ৬ শতাংশ জায়গা কিনেছি। সেই জায়গায় বাড়ি নির্মাণ করতে গেলে কুলসুম ও তাঁর লোকজন নির্মাণাধীন দেয়াল ভেঙে ফেলে। এ সময় তাদের মারধরে আমাদের দুই নারী আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।’
চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শর্মী রায় জানান, মারধরের ঘটনায় উভয় পক্ষের আহত চার নারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান বলেন, জমির বিরোধ নিয়ে আজ দুপুরে কুলসুম বেগম একটি মামলা করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় মারধরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারীরা আহত হয়েছেন। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জামালপুর সদরে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. মাহিদ (১৫) নামে আরেক কিশোর আহত হয়েছে। আহত মাহিদ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কুলগ্রাম এলাকার মৃত বাপ্পি মিয়ার ছেলে।
১৪ মিনিট আগে
কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়ামবাহী লরিবহর পাবনার রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছেছে। রূপপুর প্রকল্পের সাইট অফিসের ইনচার্জ মো. রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশে আসা ইউরেনিয়ামের এটি দ্বিতীয় চালান।
২২ মিনিট আগে
সুনামগঞ্জের জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে এক দিনের ব্যবধানে দুই শিক্ষকের বদলির আদেশ ঘিরে সাত বছর ধরে জটিলতা চলছে। এ নিয়ে মামলা-মোকদ্দমা ও প্রশাসনিক জটিলতায় এখনো পদটি শূন্য রয়েছে। এতে বিদ্যালয়টির প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি অভিভাবকদের...
২৬ মিনিট আগে
ময়মনসিংহের গৌরীপুরে জমির দখল নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মকবুল হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ শনিবার দুপুরে উপজেলার ভাংনামারী ইউনিয়নের চরভাবখালী গ্রামে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে