
দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভুল প্রশ্নপত্রে গতকাল সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে খুলনার শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা ২টার পর থেকে নগরীর শিববাড়ী মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করে তারা। এদিকে নগরীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম শিববাড়ী মোড় অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যানবাহনের যাত্রীরাসহ সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে তাদের কর্মসূচি সমাপ্ত করে।
সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, সরকারি ব্রজলাল কলেজ, সরকারি বঙ্গবন্ধু কলেজ, সরকারি সুন্দরবন কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজ, খুলনা নৌবাহিনী কলেজসহ নগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেয়।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয়ের ৬ ও ৭ নম্বর প্রশ্ন ভুল এবং কঠিন প্রশ্ন করার অভিযোগ তুলে ‘শিক্ষামন্ত্রী ভুয়া, ভুয়া’ স্লোগান দেয়। এ ছাড়া অভিন্ন প্রশ্নপত্র অতীতের চেয়ে কঠিন হওয়ার অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি জানায়।
এ সময় সরকারি সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. আসাদুজ্জামান আল গালিব, সোলায়মান ফয়সাল, রিয়াজ হাবিব, মিরাজুল ইসলাম ও জাওয়াদ রহমান ক্ষুব্ধ কণ্ঠে বলে, সোমবারের পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল রয়েছে। এ ভুলের জন্য শিক্ষামন্ত্রী দায়ী। এ ছাড়া টানা বৃষ্টির মধ্যে দুর্যোগপূর্ণ সময় ও জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা নেওয়া হয়েছে। ফলে বহু পরীক্ষার্থী ঠিক সময়ে পরীক্ষা দিতে কেন্দ্রে আসতে পারেনি। তার ওপর অভিন্ন প্রশ্নপত্র অতীতের চেয়ে অনেক কঠিন হয়েছে। এতে বেশির ভাগ শিক্ষার্থীই ভালো পরীক্ষা দিতে পারেনি। এ ছাড়া চলমান পরীক্ষার প্রশ্নপত্রে নানা ধরনের অসংগতি রয়েছে বলেও শিক্ষার্থীদের অভিযোগ।
শিক্ষার্থীরা আরও অভিযোগ করে, যেখানে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ার কথা, সেখানে কেন দুর্যোগকবলিত এলাকাগুলোর পরীক্ষা স্থগিত করে পরে পরীক্ষা নেওয়া হবে। শিক্ষামন্ত্রী পরীক্ষার্থীদের ‘পোল্ট্রি মুরগি’ বলায় এর তীব্র সমালোচনা করে শিক্ষার্থীরা। তারা অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে। শিক্ষার্থীরা বলে, ‘আমাদের এখন এক দফা এক দাবি—শিক্ষামন্ত্রীর পদত্যাগ।’

দীর্ঘ ১৩ বছর পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যা বৃদ্ধির প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার স্বাস্থ্য সেবা বিভাগ এ-সংক্রান্ত চিঠি স্বাস্থ্য অধিদপ্তরে পাঠায়। ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ শয্যায় উন্নীত হওয়ার পাশাপাশি আইসিইউ সেবাও সরকারি অনুমোদন পেল। শিগগিরই ১০০ শয্যার আইসিইউ চালু হবে।
২ মিনিট আগে
একদিকে বাড়ির উঠানে রাখা মায়ের নিথর দেহ, অন্যদিকে বাজারে পুড়ছে জীবিকার একমাত্র অবলম্বন চায়ের দোকানটি। বাড়িতে মায়ের লাশ ফেলে চায়ের দোকানের আগুন নেভাতে যাওয়া তাই আর হলো না সুরমা বেগমের (৩০)।
৪ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যাকবলিতদের মাঝে বাংলাদেশ বিমানবাহিনীর মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে ত্রাণসামগ্রি বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নে রাজদিঘীর পার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রাণসামগ্রিগুলো বিতরণ করা হয়।
৯ মিনিট আগে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষার্থীদের নিয়মিত বাস ভাড়া মওকুফ করা হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখা থেকে প্রকাশিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
১২ মিনিট আগে