
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাশেই জোবরা গ্রাম। এই গ্রামেই একের পর এক রক্ত ঝরছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। আহত হয়েছেন চবির উপ-উপাচার্য মো. কামাল উদ্দিন। গতকাল শনিবার রাত থেকে শুরু হওয়া সংঘর্ষে আজ রোববার দুপুর পর্যন্ত অন্তত দেড় শ শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। গ্রামবাসী দেশি অস্ত্র ও ইটপাথর নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা অব্যাহত রেখেছে। উভয় পক্ষ এখনো মুখোমুখি অবস্থানে রয়েছে। সর্বশেষ পাওয়া তথ্যে এমনটিই জানা গেছে।
এ ঘটনায় আহত উপ-উপাচার্য মো. কামাল উদ্দিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি হাতজোড় করে শিক্ষার্থীদের এবং গ্রামবাসীর প্রতি এ সংঘর্ষ থামানোর আহ্বান জানিয়েছেন।
এদিকে সংঘর্ষ থামানোর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে রোববার (বেলা আড়াইটা) এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো ধরনের তৎপরতা দেখা যায়নি।
এ বিষয়ে জানতে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাস সানতুকে ফোন করা হলে তিনি জরুরি মিটিং আছেন বলে কেটে দেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকার একটি বাসায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ভাড়া থাকেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে বাসায় ফিরলে দারোয়ান গেট খুলতে অমত করেন। দীর্ঘক্ষণ চিৎকার-চেঁচামেচির পর একপর্যায়ে গেট খোলা হয় এবং চেঁচামেচি করার কারণে ছাত্রীকে থাপ্পড় দেন দারোয়ান। পরে ওই ছাত্রী তাঁর কয়েকজন সহপাঠীকে ফোন দিলে তাঁরা গিয়ে দারোয়ানের ওপর চড়াও হন। তাঁরা দারোয়ানকে আটকানোর চেষ্টা করলে তিনি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এর মধ্যে খবরটি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে আরও শিক্ষার্থী সেখানে জড়ো হন। একপর্যায়ে শিক্ষার্থীরা দারোয়ানকে ধাওয়া করলে স্থানীয়রা একত্র হয়ে ইট-পাটকেল মারা শুরু করেন। তখন সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘আমাদের বাসার গেট রাত সাড়ে ১১টার মধ্যে বন্ধ হয়। আজকে (শনিবার রাতে) কাজে বাইরে গিয়েছিলাম, রাত ১১টার দিকে ফিরে এসে দেখি গেট বন্ধ। আমি অনেকবার ধাক্কা দিয়েছি, রুমমেটরা অনুরোধ করেছে, কিন্তু দারোয়ান গেট খোলেনি। পরে গেট খুলে আমাকে লাথি-থাপ্পড় মারে।’
প্রত্যক্ষদর্শীরা বলেন, স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র হাতে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। হামলার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। শিক্ষার্থীদের অভিযোগ, পরিকল্পিতভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। সংঘর্ষ চলাকালে পুলিশের দুটি, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনীর একটি এবং প্রক্টরিয়াল বডির একটি গাড়ি ভাঙচুর করা হয়।
এদিকে সর্বশেষ পরিস্থিতি জানতে ঘটনা সামাল দেওয়ার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ কমিশনার মো. রাসেলকে বারবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
চবির প্রো-ভিসি (প্রশাসন) মো. কামাল উদ্দিন বলেন, ‘সকাল থেকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমরা দেখিনি।’

সরকারি খাসপুকুর ইজারা নিতে টেন্ডারে অংশগ্রহণের জন্য রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ‘রাতারাতি’ ২০টি মৎস্যজীবী সমবায় সমিতি গজিয়ে উঠেছে। এগুলোর নিবন্ধনের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নেওয়ার এবং উৎকোচ গ্রহণের অভিযোগ উঠেছে। গত ২১-২৮ জানুয়ারি তড়িঘড়ি করে এসব সমিতিকে নিবন্ধন দেওয়া হয়েছে।
২৭ মিনিট আগে
ফরিদপুরে ইকবাল শেখ (৪৮) নামের এক ব্যক্তিকে গলা কেটে ও দুই পায়ের রগ কেটে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত জিয়া মন্ডল (৫০) নামের আরেক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। গতকাল বুধবার (৪ মার্চ) সন্ধ্যা...
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের সিংগাইরে কৃষিজমির মাটি কাটার দায়ে তিন ব্যক্তিকে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার (৪ মার্চ) বিকেলে উপজেলার বলধারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।
২ ঘণ্টা আগে
যশোর শহরের শংকরপুরস্থ ভেটেরিনারি হাসপাতালের সামনে আরআর মেডিকেল নামে ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৪৮)। গত সোমবার রাতে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে শহরতলি সুজলপুর এলাকার বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তরা অপহরণ করে ব্যবসায়ী জাহাঙ্গীরকে। এরপর জাহাঙ্গীরের মোবাইল ফোন দিয়ে পরিবারের কাছে চাওয়া হয় ১ কোটি টাকার মুক্তিপণ।
৬ ঘণ্টা আগে