
খুলনায় কুরিয়ার সার্ভিসের পণ্য ডেলিভারি দিতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে কাজী সাজ্জাদ (২৫) নামের এক যুবক আহত হয়েছেন। আজ সোমবার বিকেলে খুলনা মহানগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডে এ ঘটনা ঘটে।
আহত সাজ্জাদ টুটপাড়া এলাকার কাজী কামালের ছেলে। তিনি পাঠাও কুরিয়ার সার্ভিসে ডেলিভারিম্যান হিসেবে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলে করে কুরিয়ারের পণ্য ডেলিভারি দিতে টুটপাড়া সেন্ট্রাল রোডে যান সাজ্জাদ। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়লে তাঁর বাম পায়ে গুলি লাগে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন জানান, টুটপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী রাব্বি, জিতু ও জিসান এ হামলা চালিয়েছে। ঠিক কী কারণে ওই যুবকের ওপর এই হামলার ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।

রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা এক নির্মাণশ্রমিককে চাপা দিয়েছে দ্রুতগতির একটি প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান (২৪) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। তাঁর কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না।
২০ মিনিট আগে
বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক রেহানা পারভীন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি তাঁর স্বামী আওলাদ হোসাইন। ২০২৪ সালের জুলাইয়ে স্ত্রী নিখোঁজ বলে প্রচার করে ফিরে যান অস্ট্রেলিয়ায়। স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে মর্মে জাল মৃত্যু সনদ দেন সে দেশের সরকারি দপ্তরে। কিন্তু শেষ রক্ষা হলো না।
১ ঘণ্টা আগে
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে তিন বছরের প্রকল্প টেনে বাড়ানো হয়েছে ১৬ বছর। ব্যয় বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৫৫০ কোটি টাকা। তবু দূষণমুক্ত হয়নি রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকার এই জলাশয়। প্রকল্পটির অনিয়ম নিয়ে উত্থাপিত অডিট আপত্তিগুলোরও বড় অংশ অনিষ্পন্ন রয়েছে।
১ ঘণ্টা আগে
সিলেট নগরীর ঐতিহ্যবাহী শাহি ঈদগাহ খেলার মাঠে এবারও মাসব্যাপী বাণিজ্য মেলার আয়োজন করছে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এরই মধ্যে মাঠে স্টল ও অবকাঠামো নির্মাণের কাজ করছেন উদ্যোক্তারা। শিশু-কিশোরদের খেলাধুলা বন্ধ করে এই মেলার আয়োজন নিয়ে সমালোচনা করছেন স্থানীয় বাসিন্দা...
২ ঘণ্টা আগে