
নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরে ভাড়ায় চালিত মোটরসাইকেল স্ট্যান্ডে চাঁদার দাবিতে হামলা চালায় একদল লোক। এতে কয়েকজন চালক আহত হন।
একপর্যায়ে মোটরসাইকেলচালকেরা মিলে শফিক মিয়া (৫০) নামের একজনকে ধরে পুলিশে সোপর্দ করেন। এ সময় অন্যরা পালিয়ে যান। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে পৌর শহরের শিয়ালজানি খালের সেতুর ওপর মোটরসাইকেল স্ট্যান্ডে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় মোটরসাইকেলচালক তোফাজ্জল মিয়া বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। এতে শফিক মিয়া ও তাঁর ছেলে আনিছ মিয়াসহ (২২) অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। আজ শনিবার মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক শফিক মিয়া উপজেলার নাগডরা (ছয়ানি) গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে। তবে বর্তমানে তিনি বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামে বসবাস করেন।
অভিযোগের ব্যাপারে মোটরসাইকেলচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌর শহরের হাট মোহনগঞ্জ এলাকায় শিয়ালজানি খালের সেতুর ওপর একটি মোটরসাইকেল স্ট্যান্ড রয়েছে। সেখানে শতাধিক মোটরসাইকেল থাকে। মোহনগঞ্জ শহর থেকে গাগলাজুর বাজার পর্যন্ত যাত্রী নিয়ে ভাড়ায় চলাচল করেন এসব মোটরসাইকেলচালকেরা। গত বৃহস্পতিবার রাতে শফিক মিয়াসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে মোটরসাইকেল স্ট্যান্ডে গিয়ে চাঁদা দাবি করেন। প্রতি মোটরসাইকেলচালককে পাঁচ হাজার টাকা করে চাঁদা দিতে হুমকি দেওয়া হয়। চাঁদা না দিলে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়। এ সময় চালকেরা প্রতিবাদ করলে তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হন।
পরদিন শুক্রবার বিকেলে আবারও একই স্থানে এসে শফিক ও তাঁর ছেলে আনিছসহ অন্যারা চাঁদা দাবি করলে তোফাজ্জল মিয়াসহ অন্য চালকেরা চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা তাঁদের মারধর করেন। একপর্যায়ে চালকেরা মিলে স্থানীয়দের সহযোগিতায় প্রধান অভিযুক্ত শফিক মিয়াকে আটক করেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় পরিস্থিতি বেগতিক দেখে অন্যরা পালিয়ে যান।
এদিকে আহত চালক তোফাজ্জল মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে রাতেই তোফাজ্জল মিয়া বাদী হয়ে থানায় অভিযোগ করেন। এতে শফিক মিয়া ও তাঁর ছেলে আনিছ মিয়াসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।
ভুক্তভোগী তোফাজ্জল মিয়া বলেন, ‘এই স্ট্যান্ডে শতাধিক মোটরসাইকেলচালক রয়েছে। আমরা মোহনগঞ্জ-গাগলাজুর সড়কে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করি। জনপ্রতি পাঁচ হাজার টাকা করে চাঁদা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।’
মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, অভিযুক্ত শফিকুল মিয়া থানায় আটক রয়েছে। পালিয়ে যাওয়া অন্য অভিযুক্তদের খুঁজে বের করে গ্রেপ্তার করা হবে।

মন্ত্রী বলেন, জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, সক্রিয় ও কার্যকর। জুলাই সনদ বাস্তবায়ন করবে সংসদ। জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন করা হবে, সেটা জুলাই সনদের মধ্যেই বলে দেওয়া আছে। জুলাই সনদ বাস্তবায়ন করা হবে সংবিধান সংশোধনের মাধ্যমে। বিএনপি মনেপ্রাণে জুলাইকে ধারণ করে।
৬ মিনিট আগে
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁর বাবা আবুল হাসেম চিকিৎসাধীন। হতাহতরা পার্শ্ববর্তী রামগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের মিয়াজী বাড়ির বাসিন্দা।
৮ মিনিট আগে
হাসপাতালে সাকিবুল হাসানের বাবা আবদুল করিম জানান, তাদের বাসা শান্তিবাগ এলাকায়। সাকিবুল রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণিতে পড়ত। এক ভাই, এক বোনের মধ্যে সাকিবুল ছিল বড়।
২৩ মিনিট আগে
হাড়িটানা এলাকার সাবেক ইউপি সদস্য মোহাম্মদ সাহিন বলেন, তাঁর চাচা আবুল কালামের ওপরও একই কুকুরটি হামলা চালায় এবং তাঁর গালের মাংস ছিঁড়ে নেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে বরিশালে পাঠানো হয়েছে।
৩৫ মিনিট আগে