বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।
বুধবার (১১ মার্চ) বিকেল ৫টার দিকে বগুড়া জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। এ সময় কারাফটকে তাঁর সন্তানেরা ফুল দিয়ে তাঁকে বরণ করেন।
কারাগার থেকে বের হয়ে হিরো আলম দাবি করেন, তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, আমাকে হয়রানির জন্যই এই মামলা সাজানো হয়েছে।
গত বুধবারই আমার জামিন হয়েছিল। কিন্তু ষড়যন্ত্র করে অন্য মামলায় আমাকে আরও এক সপ্তাহ আটকে রাখা হয়। সামনের বগুড়া সদর আসনে উপনির্বাচনে তাঁর অংশগ্রহণের ঘোষণার কারণেই এই ‘ষড়যন্ত্র’ করা হয়েছে বলে তিনি দাবি করেন।
জানা গেছে, নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক ও গর্ভপাতের অভিযোগ ওঠে হিরো আলমের বিরুদ্ধে। এই অভিযোগে গত বছরের ২১ এপ্রিল মামলাটি করা হয়েছিল। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রাথমিক সত্যতা পাওয়ার পর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পরে গত ১৯ ফেব্রুয়ারি বগুড়া শহরের শাজাহানপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবিরের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার নিয়ামতি ইউনিয়নের মহেষপুর বাজারে স্থানীয় জনগণের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।
৮ মিনিট আগে
বাগেরহাটে অবৈধভাবে পরিচালিত সাতটি ইটভাটার ৪ লাখ কাঁচা ইট ভেঙে এবং পানিতে ভিজিয়ে ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর। আজ বুধবার (১১ মার্চ) বিকেলে বাগেরহাট সদর উপজেলার বাবুরহাট ও সাতগাছিয়া এলাকায় পরিবেশ অধিদপ্তর খুলনা কার্যালয় এই অভিযান চালায়।
২২ মিনিট আগে
মৌলভীবাজারে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে তামিম আহমেদ (১৯) নামের এক যুবক খুন হয়েছেন। আজ বুধবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে শহরতলির সার্কিট হাউস এলাকায় এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বিকেল ৪টার দিকে গোয়াডাংগা বাজারে অভিযান পরিচালনা করেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা। এ সময় বাজারের দুটি বন্ধ দোকান থেকে কালোবাজারির উদ্দেশ্যে মজুত করে রাখা খাদ্যবান্ধব কর্মসূচির ১৪০ বস্তা চাল উদ্ধার করা হয়। অভিযানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন
৪০ মিনিট আগে