Ajker Patrika

মির্জাপুরে তাবলিগ জামাতে গিয়ে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
মির্জাপুরে তাবলিগ জামাতে গিয়ে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু
প্রতীকী ছবি

​টাঙ্গাইলের মির্জাপুরে তাবলিগ জামাতের চিল্লায় গিয়ে মোজাম্মেল হোসেন (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গোড়াইল নয়াপাড়া জামে মসজিদে তাঁর মৃত্যু হয়।

​গোড়াইল নয়াপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আলমগীর হোসেন বলেন, ‘চিল্লার জামাতে এসে মোজাম্মেল হোসেনের মৃত্যু হয়েছে। তিনি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার মকবুল হোসেনের ছেলে।’

​জানা যায়, দুই দিন আগে মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন তাবলিগ জামাতের একটি দল গোড়াইল নয়াপাড়া জামে মসজিদে গিয়ে অবস্থান নেয়। তাঁরা ওই এলাকার বিভিন্ন স্থানে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। মোজাম্মেল হোসেনের সঙ্গে তাঁর খালাত ভাই আব্দুস সোবহানও ছিলেন।

আব্দুস সোবহান জানান, তাঁরা বাড়ি থেকে ৪০ দিনের চিল্লার উদ্দেশে বের হয়েছিলেন। চিল্লা শেষ হওয়ার মাত্র এক সপ্তাহ বাকি ছিল। গতকাল মোজাম্মেল হোসেন শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং বিশ্রামে ছিলেন। একপর্যায়ে গভীর রাতে তিনি মারা যান।

​মির্জাপুর উপজেলা তাবলিগ জামাতের মারকাজের খতিব মুফতি শফিকুল ইসলাম জানান, দ্বীনের পথে থাকা অবস্থায় একজন সাথী মৃত্যুবরণ করেছেন। তাবলিগ জামাতের পক্ষ থেকে নিজ দায়িত্বে তাঁর মরদেহ পরিবারের নিকট পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত