
রাজধানীর হাজারীবাগ এলাকার একটি বাসা থেকে রাফসাদ মোস্তফা রুহিন (২২) নামের এক বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
আজ বুধবার বিকেলের দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মৃত শিক্ষার্থীর খালাতো ভাই ইমতিয়াজ কামাল জানান, বছরখানেক ধরে এক তরুণীর সঙ্গে রাফসাদের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কে মনোমালিন্যের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
ইমতিয়াজ জানান, রাফসাদের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়ায়। তাঁর বাবার নাম জামাল উদ্দিন রিপন। হাজারীবাগের ঝিগাতলা ৪/এ রাস্তার জাহানারা মেনশন নামের ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকতেন তিনি। দুই ভাইয়ের মধ্যে রাফসাদ ছিলেন ছোট।
এ বিষয়ে হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম মিয়া বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ সংবাদ পেয়ে বিকেলের দিকে হাজারীবাগের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে স্বজনেরা জানিয়েছেন, প্রেমঘটিত বিষয়ে অভিমান করে রাফসাদ আত্মহত্যা করেছেন। বাসার ডাইনিং রুমে সিলিং ফ্যানের সঙ্গে প্লাস্টিকের রশি গলায় পেঁচিয়ে ফাঁস দেন তিনি।
তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, কোনো রাস্তার ওপর অবৈধভাবে দোকানপাট বসতে দেওয়া হবে না। অবৈধ দোকানের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে এবং তারা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। লালপুরের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে আমাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত
২ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীর পদ্মার চরে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রকল্প-সংশ্লিষ্ট দেশি-বিদেশি উদ্যোক্তা ও কর্মকর্তারা আজ বুধবার দুপুরে উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়ার চরের জমি ও পারিপার্শ্বিক অবস্থা পরিদর্শন করেছেন।
৪ মিনিট আগে
বগুড়ার ধুনটে সড়কের সরকারি গাছ রাতের আঁধারে কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। গত দুই বছর ধরে সড়কের বিভিন্ন স্থান থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। পুলিশ কয়েক দফা অভিযান চালিয়ে কাটা গাছের গুঁড়ি উদ্ধার করলেও এখন পর্যন্ত জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
৮ মিনিট আগে
সিলেট নগরীর এয়ারপোর্ট রোডের চৌকিদিঘী এলাকার ‘ব্রিটেনিয়া সুইমিংপুলে’ সাঁতার কাটতে নেমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে