ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) মামুন শেখ (৩৪) নামে এক আসামির মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কারারক্ষীরা ওই বন্দীকে কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই বন্দীকে হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
তিনি জানান, ওই ব্যক্তি কয়েদি হিসেবে বন্দী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁর মামলার বিবরণ জানা যায়নি। তাঁর বাবার নাম আব্দুস সালাম। কয়েদি নম্বর কয়েদি নম্বর ৬৬৪৪ /এ।

পুলিশ জানায়, সকালে সেনাবাহিনী তাদের ক্যাম্প কার্যক্রম শেষ করে ফুলপুর থেকে ময়মনসিংহ ফিরছিলেন। পথে বালিয়া মোড়ে শেরপুরগামী যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেনাবাহিনীর ট্রাক ও যাত্রীবাহী বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আহত হয় কমপক্ষে ১৫ জন।
১ ঘণ্টা আগে
খামারের প্রহরী নুরুল আফসার বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ ছাগলের চিৎকারে ঘুম ভেঙে যায়। কী হচ্ছে দেখতে কক্ষ থেকে বের হতেই চার-পাঁচজন লোক আমাকে ধরে ফেলে। তারা আমার চোখ ও হাত বেঁধে খামারের গ্রিলের সঙ্গে বেঁধে রাখে। কিছুক্ষণ পর আমাকে একটি ট্রাকে তুলে নেয়। রাত প্রায় ২টার দিকে চোখ বাঁধা
১ ঘণ্টা আগে
পরিদর্শন বইয়ের পাতায় দেখা যায়, একেবারে বাঁয়ে প্রথম সারিতে আজকের তারিখ লিখেছেন তিনি। এরপরের সারিতে নিজের নাম ‘তারেক রহমান’ ও পরিচয়ের সারিতে লিখেছেন ‘মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’। পরের সারিতে মন্তব্যের জায়গায় প্রায় ১৫০ শব্দে নিজের মন্তব্য লেখেন তিনি। সবশেষে স্বাক্ষর।
২ ঘণ্টা আগে
ঢাকা থেকে ব্যবসায়িক মালামাল নিয়ে কুমিল্লা যাচ্ছেন রফিক। তিনি বলেন, ‘গাড়িতে উঠে মৌচাক বাসস্ট্যান্ডের সামনে প্রায় ২৫ মিনিট ধরে আটকে আছি। মাত্র দেড় ঘণ্টার পথ এখন কত সময় লাগবে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি।’
২ ঘণ্টা আগে