রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিপরীত পাশের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালো রং লাগানোর ঘটনায় গ্রেপ্তার আয়াসসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই রিমান্ড মঞ্জুর করেন।
যাদের রিমান্ডে নেওয়া হয়েছে, তাঁরা হলেন আল নূর মোহাম্মদ আয়াস (২৭), মো. সাকিবুস হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৬)। তাঁদের মধ্যে আয়াস ও সাকিবুসকে ৩ দিন করে এবং সুজন ও রিমিকে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পিপি মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বিকেলে চারজনকে আদালতে হাজির করে শাহবাগ থানা-পুলিশ। রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো রং লাগানোর অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলায় তাঁদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই আব্দুল গাফফার হিমেল।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটির হকার উচ্ছেদ অভিযানের সময় সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির বিপরীত পাশের সড়ক ও ফুটপাতের হকারদের সরিয়ে দেওয়া হয়। ওই এলাকার গণপূর্ত অধিদপ্তরের সীমানাপ্রাচীরে বিভিন্ন শিল্পকর্ম, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয় নিয়ে গ্রাফিতি আঁকা ছিল। ৯ অক্টোবর ‘সংলাপ ফোরাম’-এর সভাপতি আল নূর মোহাম্মদ আয়াস গ্রাফিতিগুলো মুছে ফেলার ঘোষণা দেন। এ বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে মামলা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, ৯ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে শিল্পকলা একাডেমির ফটকের বিপরীত পাশের দেয়ালের সামনে আয়াসসহ অন্যরা বিভিন্ন বক্তব্য দেন এবং মারজিয়া খন্দকার রিমি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালো রং লাগান। তাঁদের বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, আয়াস পাকিস্তানে মুহাম্মদ আলী জিন্নাহর কবর ও নামফলকের প্রসঙ্গ তুলে বক্তব্য দেন। অন্যদিকে রিমি ভারতীয় আগ্রাসন ও রবীন্দ্রনাথের জমিদারি নিয়ে মুসলমানদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে গ্রাফিতির ওপর কালো রং লাগান।

ঘটনার আগের ১০ থেকে ১৫ দিন ধরে রহিমা তাঁর স্বামী নাজমুল ও সতিন হনুফার সঙ্গে বসবাস করছিলেন। এ সময় শিশু তানজিমা তার নানাবাড়ি চরমান্দালিয়ায় ছিল। ঘটনার আগের দিন ৭ অক্টোবর রাতে রহিমার সঙ্গে সতিন হনুফার পারিবারিক কলহ হয়। এরপর ৮ অক্টোবর রহিমা নানাবাড়ি থেকে মেয়েকে নিয়ে আসেন...
১ মিনিট আগে
নেত্রকোনার খালিয়াজুরীতে সংঘর্ষে এক যুবক নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলা তুলে নিতে বাদীপক্ষকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামিপক্ষের বিরুদ্ধে। এর প্রতিবাদে এবং আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
৬ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ে অপহৃত এক মাদ্রাসাছাত্রীকে ১৯ দিন পর উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার ভোরে কুড়িগ্রামের উলিপুরে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার ও ছাত্রীকে উদ্ধার করা হয়। ঠাকুরগাঁও সদর থানা পুলিশকে সহায়তা করে উলিপুর থানা পুলিশ।
৭ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, বেশি দামে ডাব বিক্রি এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
৮ মিনিট আগে