
সংসদ, বিচার ও আইনবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, ‘বিচার বিভাগে এখনো অনেক সমস্যা আছে। আপনাদের কাছে সংকট একরকম, আমার কাছে আরেক রকম। অনেকেই বলবেন দুর্নীতিতে ছেয়ে গেছে, টাউট-বাটপারে ভরে গেছে, অনেকেই বলবেন স্ট্রাকচার নাই, আর আমার কাছে বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের।’
আজ শুক্রবার (৭ আগস্ট) বেলা ১১টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রয়াত শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে নাগরিক শোক ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী আরও বলেন, ‘আমি যদি বিচারকের পেশা বেছে নিই, তবে আমাকে ধরে নিতে হবে আর ১০টা চাকরির মতো এই চাকরি করতে আসিনি। এখানে আমি এসেছি ঐশ্বরিক ন্যায়বিচার দেওয়ার জন্য। বিধাতা প্রদত্ত সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করার জন্য। সেই ধারণা যেদিন বিচারকেরা পোষণ করবেন, সেই দিন নিরপেক্ষ ও ন্যায় বিচারব্যবস্থা প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি।’
পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘উনি বলেছেন, উনি ডিসেম্বরে দেশে আসবেন, আমিও বিশ্বাস করতে চাই, উনি দেশে আসুন এবং কারাগারে যাবেন। আইনের পথ ধরে হাঁটুক, আইনের পথ ধরে হাঁটলে আমরা জানি অনেক ক্ষমতা মানুষের কিন্তু আইনের ক্ষমতা তার থেকেও দীর্ঘ। আইন তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবে।’
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহম্মদ আশিস বিন হাছান, স্থানীয় রাজনৈতিক নেতারা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে খানাখন্দ আধা কিলোমিটার। তবে এই খানাখন্দই ভোগাচ্ছে। তিন মাস ধরে চলা অস্থায়ী সংস্কারের কারণে ওই অংশে যানজট লেগেই থাকছে। গতকাল শুক্রবার সকালে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটে আটকা পড়ে শত শত যানবাহন ও হাজারো যাত্রী।
৪ ঘণ্টা আগে
কুড়িগ্রাম শহরের যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে শাপলা চত্বর। গত বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন শাপলা চত্বরের পূর্ব প্রান্তের বর্ধিত অংশের প্রায় ১৫ ফুট স্থান নিয়ে চত্বরটি প্রশস্তকরণ কাজ শুরু করেছে সড়ক বিভাগ ও পৌর প্রশাসন।
৪ ঘণ্টা আগে
নওগাঁর বদলগাছীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি পাকা সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের নকশায় পুরো সড়ক অন্তর্ভুক্ত থাকলেও বাস্তবে শেষ প্রান্তের প্রায় ৫০ মিটার অংশ নির্মাণ করা হচ্ছে না।
৫ ঘণ্টা আগে
দীর্ঘমেয়াদি বিষণ্নতা, সম্পর্কের টানাপোড়েন, পারিবারিক সংকট, একাকিত্ব, ভবিষ্যৎ ও কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বাড়ছে মানসিক সংকট। এতে মানসিক স্বাস্থ্যসেবা নেওয়ার প্রবণতাও ধারাবাহিকভাবে বাড়ছে।
৫ ঘণ্টা আগে