
ঝালকাঠিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী কার্যালয় ও দলটির সমর্থকদের দোকানে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে রাজাপুর ও সদর উপজেলায় এসব ঘটনা ঘটে। তবে কোথাও হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আমতলা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী কার্যালয় ও একই স্থানে থাকা এক সমর্থকের গুদামঘরে আগুন লাগে। কাঠের তৈরি ওই ঘরে একসঙ্গে নির্বাচনী কার্যালয় ও গুদাম পরিচালিত হতো। আগুনে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।
খবর পেয়ে সকালে ঝালকাঠি-১ আসনের জামায়াত প্রার্থী, পুলিশ এবং দলটির স্থানীয় নেতা-কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঝালকাঠি-১ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ডা. ফয়জুল হক বলেন, সাতুরিয়া ইউনিয়নের আমতলা বাজারে তাঁদের নির্বাচনী অফিস ও এক সমর্থকের গোডাউনে গভীর রাতে অগ্নিসংযোগ করা হয়েছে। এর কয়েক দিন আগে তাঁর এক কর্মীর ওপর হামলার ঘটনা ঘটে। পাশাপাশি তাঁর বোনদের দাওয়াতি কাজে বাধা দিয়ে অপমান করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
ফয়জুল হক আরও বলেন, ‘নির্বাচনকে এত ভয় কেন? ভোট জনগণের অধিকার। জনগণ যাকে ভোট দেবে, তিনিই নির্বাচিত হবেন। অফিস পুড়িয়ে দিয়ে কি জনগণের রায় পরিবর্তন করা যাবে? নির্বাচনের আগেই সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর বিজয় কেউ ঠেকাতে পারবে না, ইনশা আল্লাহ।’

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, ভোর ৫টা ১৪ মিনিটে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কাঠের তৈরি ঘর হওয়ায় ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই সবকিছু পুড়ে যায়। তবে আশপাশের স্থাপনাগুলো রক্ষা করা সম্ভব হয়েছে।
এদিকে রাত ৩টার দিকে ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের বেশাইনখানের নতুনহাট এলাকায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগে জামায়াতের সমর্থক মো. আনিছ মোল্লা (৫০) ও আজিজ মোল্লার (৫৫) দুটি দোকান পুড়ে যায়।
খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই দোকানগুলো সম্পূর্ণ পুড়ে যায়।

আলী মামুদের ছেলে আলী আব্দুল্লাহ তাসভীর জানান, আলী মাহমুদ দৈনিক দিনকাল পত্রিকার সিটি এডিটর ছিলেন। তাঁদের বাসা মধ্য বাড্ডার শাহবুদ্দিন মোড় এলাকায়। বাসা থেকে গতকাল সোমবার বেলা ১১টার দিকে বের হয়েছিলেন তিনি। এরপর দুপুরে যান প্রেসক্লাবে।
২৬ মিনিট আগে
সড়কপথেও একই ধরনের চাপ লক্ষ করা গেছে। বাস রিকুইজিশনের কারণে সড়কে যানবাহনের সংখ্যা তুলনামূলক কম বলে জানিয়েছেন বাসমালিকেরা। এতে ঘরমুখী যাত্রীরা গাড়ির সংকটে পড়েছে। অনেকে বাধ্য হয়ে বাস, ট্রাক কিংবা যে গাড়ি পাচ্ছে; সেটিতে যাত্রা করছে।
১ ঘণ্টা আগে
বাড়িমুখী শ্রমিক ও যাত্রীরা জানান, ভোটে অংশ নিতে তাঁরা উন্মুখ হলেও মহাসড়কে যানজট ও ভাড়া বেশি হওয়ার কারণে দুর্ভোগে পড়েছেন। অনেকে অভিযোগ করেছেন, ভিড়ের সুযোগ নিয়ে পরিবহন-সংশ্লিষ্ট ব্যক্তিরা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন।
১ ঘণ্টা আগে
রাজশাহীর পুঠিয়ায় ভটভটি ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পুঠিয়া উপজেলার গন্ডগোহালী নিমতলা এলাকায় পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন মুরগি ব্যবসায়ী নাইম ও হালিম।
২ ঘণ্টা আগে