
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষিত ছুটিতে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। এ কারণে গতকাল সোমবার বিকেল থেকে রাজধানীর রেলস্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটগুলোতে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। বিশেষ করে রেলপথে যাত্রীর চাপ এতটা বেড়েছে, অনেক জায়গায় ট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণভাবে যাত্রী বহনের দৃশ্য দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল সন্ধ্যার পর থেকে কমলাপুর, বিমানবন্দর ও গাজীপুর রেলস্টেশনে যাত্রীদের ভিড় ছিল সবচেয়ে বেশি। আসন সংকটের কারণে অনেকে ট্রেনের ছাদে উঠে যাত্রা করতে বাধ্য হয়েছে।
এ বিষয়ে কমলাপুর রেলস্টেশনে স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সোমবার থেকে ঘরে ফেরা মানুষের চাপ বেড়েছে। মঙ্গলবার সকালেও যাত্রীদের ভিড় ছিল উল্লেখযোগ্য। সব ট্রেন সময়মতো ছেড়ে গেলেও বুড়িমারী এক্সপ্রেস দেরিতে আসে এবং দেরিতে ছেড়ে যায়। রেলওয়ের পক্ষ থেকে ট্রেনের ছাদে ওঠার অনুমতি দেওয়া হচ্ছে না। তবে অনেক যাত্রী বিভিন্নভাবে ছাদে ওঠার চেষ্টা করছে।
সড়কপথেও একই ধরনের চাপ লক্ষ করা গেছে। বাস রিকুইজিশনের কারণে সড়কে যানবাহনের সংখ্যা তুলনামূলক কম বলে জানিয়েছেন বাসমালিকেরা। এতে ঘরমুখী যাত্রীরা গাড়ির সংকটে পড়েছে। অনেকেই বাধ্য হয়ে বাস, ট্রাক কিংবা যে গাড়ি পাচ্ছে; সেটিতে যাত্রা করছে। পর্যাপ্ত গাড়ি না থাকায় টিকিট না পাওয়ার অভিযোগও আছে যাত্রীদের।
শ্যামলী এনআর ট্রাভেলসের জেনারেল ম্যানেজার জীবন চক্রবর্তী বলেন, সড়কপথে যাত্রীদের চাপ বেড়েছে, তবে মহাসড়কের অবস্থা খুবই খারাপ। বিভিন্ন জায়গায় যানজটের কারণে গাড়ি ঘুরিয়ে নিতে হচ্ছে। বিশেষ করে চন্দ্রা এলাকায় তীব্র যানজট হচ্ছে। এ কারণে আজ রাতের অনেক বাসের নির্ধারিত সূচি বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গমুখী যাত্রীর চাপ থাকলেও গাড়ির স্বল্পতায় টিকিট বিক্রি করা যাচ্ছে না।
এদিকে মঙ্গলবার সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালেও যাত্রীদের ভিড় দেখা গেছে। বিভিন্ন গন্তব্যে যাত্রী নিয়ে লঞ্চ ছেড়ে যেতে দেখা গেছে।
নির্বাচনের ছুটিতে ঘরে ফেরার এই বাড়তি চাপ সামাল দিতে না পারায় সব পথেই যাত্রীদের ভোগান্তি বাড়ছে বলে মনে করছেন পরিবহন-সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একজন উপসহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি গত রোববার (১০ মে) ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে লেখেন, ‘অবশেষে দপ্তর রাজনৈতিক কার্যালয়ে পরিণত হলো! মাশাআল্লাহ!’ এ কারণেই তাঁকে বরখাস্ত করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে বাকিতে দোকানের পণ্য না দেওয়ায় হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় তিনটি গুলি ছুড়ে আতঙ্ক ছড়ানো হয়। হামলায় পাঁচজন আহত হয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) রাত ৮টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের হাজি কাছম আলী ফকির সুপার মার্কেটের নিউ জামালপুর গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম ফেক্সিকেটর নামের দোকানে...
৬ ঘণ্টা আগে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের পরিচয় পাওয়া গেছে। হামলাকারীরা দুমকী উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা, ভিডিও ফুটেজ...
৬ ঘণ্টা আগে
চট্টগ্রাম উত্তর জেলা জিসাসের সহসভাপতি মো. ইকবাল হোসেনকে গত ১০ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের খবর শুনে তাঁর বৃদ্ধ মা স্ট্রোকে মারা গেছেন। অভিযানের তিন দিন আগে পুলিশের করা সাধারণ ডায়েরি (জিডি), অভিযান, জং ধরা বন্দুক ও মামলা—সবকিছুই গোঁজামিলে ভরা বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
৬ ঘণ্টা আগে