আমতলীতে বাসচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের খাদেম মো. নুরুল হক মৃধা। আজ সোমবার সকাল পৌনে ৬টার দিকে আমতলী-কুয়াকাটা মহাসড়কের খানকার সামনে এ দুর্ঘটনা ঘটে।
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কসংলগ্ন আমড়াগাছিয়া নামক স্থানে অবস্থিত খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স। সড়কে চলাচল করা গাড়ি থেকে চাঁদা/সহায়তা নিয়ে খানকার শিক্ষার্থীদের লেখাপড়া, থাকা-খাওয়া চলে। খানকার খাদেমরা ওই সহায়তার টাকা সড়ক থেকে তুলে নেন। আজ সকালে ফজরের নামাজ পড়ে খাদেম মো. নুরুল হক মৃধা সড়কে ফেলে রাখা সহায়তার টাকা তুলছিলেন। এ সময় একটি বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন খাদেম।
খবর পেয়ে আমতলী থানা-পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের চিকিৎসক সাবিনা ইয়াসমিন স্বর্ণা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই মারা গেছেন নুরুল হক মৃধা।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, নিহত নুরুল হক মৃধার বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার আমখোলা গ্রামে। নিহতের পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২০ শয্যার আইসোলেশন কর্নার চালু করা হয়েছে। এ ছাড়া প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ শয্যার আইসোলেশন কর্নার চালু করা হচ্ছে। বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে ১৩ জন রোগী আইসোলেশন কর্নারে ভর্তি রয়েছেন।
১১ মিনিট আগে
‘সরকারি রেটে জিলাপি বিক্রির’ কন্টেন্ট তৈরি করে রাতারাতি ভাইরাল হওয়া কুড়িগ্রামের দ্বীপচর নারায়ণপুরের বাসিন্দা দিনমজুর তাজুল ইসলাম তাঁর ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ ফিরে পেয়েছেন। সোমবার (৬ এপ্রিল) থেকে পেজটি আবারও ফেসবুকে দৃশ্যমান হয়েছে। এর আগে গতকাল রোববার দুপুরে হঠাৎ করে পেজটি ‘উধাও’ হয়ে যায়।
১৩ মিনিট আগে
নোয়াখালীর চাটখিল পৌর এলাকা থেকে খোকন নামে এক ব্যক্তির আগুনে পোড়ানো মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ১১টার দিকে চাটখিল পৌরসভার দৌলতপুর গ্রামের মন্ত্রী পোলসংলগ্ন ঝোপ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। আজ সোমবার সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
৩৭ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ও পোগলা ইউনিয়নের কৃষকদের মধ্যে ফসলরক্ষা বাঁধ নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল রোববার বিকেলে উপজেলার বড়খাপন ইউনিয়নের দত্তখিলা-নাগেরগাতী এলাকায় এ সংঘর্ষ হয়েছে।
৪০ মিনিট আগে