Ajker Patrika

বনানীর আহমেদ টাওয়ারে আগুন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ১১
বনানীর আহমেদ টাওয়ারে আগুন
প্রতীকী ছবি

রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের আহমেদ টাওয়ারে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিভিয়েছে।

আজ শনিবার বিকেল ৫টা ৩৬ মিনিটে কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের আহমেদ টাওয়ারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার এসব তথ্য নিশ্চিত করে জানান, বিকেল ৫টা ৩৬ মিনিটে একটি ২৬ তলা ভবনের ২৩ তলায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৬টা ১০ মিনিটে আগুন নিভিয়েছে।

তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস। তবে ২৩ তলায় বায়িং হাউসের অফিস ছিল।

২০১৯ সালের ২৮ মার্চ এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত ও প্রায় ৭০ জন আহত হয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত