
‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন নগর গড়ি’-প্রতিপাদ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১০টি অঞ্চলে একযোগে ‘ক্লিনিং ডে’ কর্মসূচি পালিত হয়েছে। নগর পরিচ্ছন্নতা কার্যক্রমে নাগরিকদের সরাসরি সম্পৃক্ত করার লক্ষ্যে আজ শনিবার এ কর্মসূচির আয়োজন করা হয়।
ডিএসসিসির ১০টি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে ৭৫টি ওয়ার্ডে এই কর্মসূচি পালন করা হয়েছে। প্রধানমন্ত্রী ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা দিবসকে ফলপ্রসূ করতে ডিএসসিসি এলাকায় প্রতি মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ হিসেবে পালন করা হচ্ছে।
এ কর্মসূচির আওতায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, শপিং কমপ্লেক্স ও নাগরিকদের নিজ নিজ বাসাবাড়ির আঙিনা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়। একই সঙ্গে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, জনসচেতনতামূলক র্যালি, লিফলেট বিতরণ এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সামাজিক অংশীদারত্বের ওপর গুরুত্বারোপ করা হয়।
স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সর্বস্তরের নাগরিক এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কিশোরগঞ্জের ইটনায় প্রায় ৫০ বছর পর ফিরল ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ১০টি নৌকার প্রতিযোগিতা আর মাঝিদের বইঠার শব্দ, গানের সুর ও মানুষের চিৎকারে মুখর হয়ে ওঠে সুরমা নদীর দুই পাড়।
১৯ মিনিট আগে
ভোলার তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলায় খননযন্ত্র (ড্রেজার), বালু বহনে ব্যবহৃত বাল্কহেড, নৌকাসহ আটজনকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল শুক্রবার দিবাগত রাতে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চর হোসেনসংলগ্ন এলাকায় নদী থেকে তাঁদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
২৮ মিনিট আগে
মানুষের আয় বাড়েনি, কিন্তু ব্যয় বেড়েছে। সরকারে আসার আগে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার কিছুই বাস্তবায়িত হয়নি। নির্বাচন-পরবর্তী ছয় মাসে সরকার কয়েকটি কার্ড ছাড়া জনগণকে কিছুই দিতে পারেনি।
১ ঘণ্টা আগে
আসলাম খানের চাচাতো ভাই মো. মিরাজ খান বলেন, তাঁদের বাসা শনিরআখড়া এলাকায়। জিয়া সরণি রোডে আসলাম খানের ক্রোকারিজের দোকান রয়েছে।
১ ঘণ্টা আগে