Ajker Patrika

থানায় পুলিশের ওপর হামলার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি
থানায় পুলিশের ওপর হামলার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার
পলাশবাড়ী উপজেলা জামায়াতের পেশাজীবী বিভাগের সেক্রেটারি মিজানুর রহমান মিজান। ছবি: সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ওসিসহ ৮ পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় মিজানুর রহমান মিজান (৩৪) নামে এক জামায়াতে ইসলামীর নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান। তিনি জানান, আজ ভোর রাতে থানা–পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার গৃধারীপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার মিজানুর রহমান মিজান পলাশবাড়ী উপজেলা জামায়াতের পেশাজীবী বিভাগের সেক্রেটারি ও গৃধারীপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। এর আগে তিনি পলাশবাড়ী পৌর জামায়াতের আমির ও পলাশবাড়ী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ছিলেন।

এর আগে বুধবার রাত ১০টার দিকে উপজেলা জামায়াতের যুব বিভাগের নেতা–কর্মীরা একটি অভিযোগপত্র নিয়ে পলাশবাড়ী থানায় যান এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য ওসিকে চাপ প্রয়োগ দেন। একপর্যায়ে ওসির সঙ্গে উপস্থিত নেতা–কর্মীর মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে থানার ওসিসহ আটজন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন।

ওসি সারোয়ার আলম খান বলেন, ‘আজ ভোর রাতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় দুজন আসামিকে গ্রেপ্তার করা হলো। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগ আমলের নিয়োগ: তদন্তের মুখে পুলিশ বাহিনীর সাড়ে ৯ হাজার নিয়োগ

বিশ্বের সবচেয়ে অপছন্দের দেশের তালিকা প্রকাশ

ইসরায়েলের পরমাণু বোমার তথ্য ফাঁসকারী আরব ইহুদি ভানুনুর ভাগ্যে কী ঘটেছিল

ইরান ১০টি তেলের ট্যাংকার উপহার দিয়েছে: ট্রাম্প

ট্রাম্পের নীতিতে খেপেছে জার্মানি, যুক্তরাষ্ট্রকে আঘাতে খুঁজছে দুর্বল জায়গা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত