ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাতে যত্রতত্রভাবে নির্মাণসামগ্রী রাখায় যানজট ও পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিষয়টি নিয়ন্ত্রণে আনতে শিগগির মহানগরজুড়ে বিশেষ অভিযান চালানো হবে। আজ সোমবার ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ও বেসরকারি ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্মাণকাজে ব্যবহৃত সামগ্রী যত্রতত্রভাবে সড়ক ও ফুটপাতে রাখার কারণে একদিকে যেমন যানজটের সৃষ্টি হচ্ছে, অন্যদিকে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। এ ধরনের কার্যক্রম ডিএমপি অধ্যাদেশ ও সড়ক পরিবহন আইনের সংশ্লিষ্ট ধারার সুস্পষ্ট লঙ্ঘন।
বিষয়টি নিয়ন্ত্রণে আনতে শিগগির মহানগরজুড়ে বিশেষ অভিযান চালানো হবে। এই অভিযানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ডিএমপির ট্রাফিক বিভাগ একযোগে কাজ করবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাটি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছে, সড়ক ও ফুটপাতে রাখা নির্মাণসামগ্রীসহ অন্য মালামাল দ্রুত অপসারণ করতে হবে এবং আইন যথাযথভাবে প্রতিপালন করতে হবে।
ডিএমপি আরও জানায়, একটি সুশৃঙ্খল ও যানজটমুক্ত মহানগরী গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা অপরিহার্য। এ বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

রাজধানীর মোহাম্মদপুর-বছিলা সড়কের ফুটপাতের চাঁদা তোলার নিয়ন্ত্রণ নেওয়ার দ্বন্দ্ব থেকে কিশোর গ্যাংয়ের দলনেতা ইমন হোসেন ওরফে এলেক্স ইমন খুন হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে পুলিশ আধিপত্যের দ্বন্দ্বের কথা নিশ্চিত করলেও চাঁদাবাজির বিষয়টি অস্বীকার করছে। এদিকে ইমন হত্যায় জড়িত প্রতিপক্ষ কাইল্লা বাদল গ
৮ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ তদন্ত করতে গিয়ে উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
রামুতে কালু বড়ুয়া (৬৫) নামের এক বৃদ্ধকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার ভোরে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় টাম্বু বড়ুয়া নামের এক যুবক ছুরিসহ পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পুরো প্যানেল নির্বাচন ছাড়াই জয়লাভ করেছে। আজ সোমবার (১৩ এপ্রিল) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন নির্বাচনের ফলাফল প্রকাশ করেন।
১ ঘণ্টা আগে