
কক্সবাজারে শহরে ভ্রমণে সময় ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সমুদ্রসৈকতে পর্যটকদের সেবায় নিয়োজিত জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
মাহবুব আলম জানান, নিহত সীমা আক্তার কুমিল্লার দেবিদ্বার এলাকার ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি স্বজনদের সঙ্গে কক্সবাজার ভ্রমণে এসেছিলেন। অটোরিকশায় চলাচলের সময় ওই নারী পর্যটকের ওড়না চাকার সঙ্গে পেঁচিয়ে গুরুতর আহত হন। পরবর্তীকালে তাঁকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বহুতল ভবন থেকে পড়ে নাজমুল হক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে আদালত ভবনের ছয়তলা থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
১১ মিনিট আগে
সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি চিহ্নিত করে তা কমানোর উপায় নির্ধারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (৪ অক্টোবর) গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপের (জিআরএসপি) আর্থিক সহযোগিতায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ
২৩ মিনিট আগে
পঞ্চগড় সদর উপজেলার মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আজমের মৃত্যুর ঘটনায় বিদ্যালয়ে বিক্ষোভ করেছেন অভিভাবক ও স্থানীয় লোকজন। তাঁর মৃত্যুর জন্য কয়েকজন শিক্ষককে দায়ী করে আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান নেন তাঁরা। এ সময় সহকারী শিক্ষক আকলিমা
২৬ মিনিট আগে
কাজে অবহেলার অভিযোগে গালিগালাজ করায় গৃহকর্তার ওপর ক্ষুব্ধ হয়ে তাঁর শতবর্ষী মা আহাতন বেওয়াকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেছিলেন মো. বাদল ওরফে বাবু (২৫)। আজ মঙ্গলবার ২০১৯ সালে ঘটা টাঙ্গাইলের এ ঘটনায় আদালত বাদলের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
৩৪ মিনিট আগে