
চলতি মাসের (এপ্রিল) শেষ সপ্তাহ থেকে ঢাকা-গোপালগঞ্জ (আপ-ডাউন) ট্রেন চলাচল শুরু হবে আর পয়লা বৈশাখ থেকে ঢাকা-বেনাপোলগামী ট্রেন মুকসুদপুর স্টেশনে যাত্রাবিরতি দেবে বলে জানিয়েছেন গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা. কে এম বাবর। তিনি আশা প্রকাশ করে বলেন, এতে এ জেলার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হবে। অল্প খরচে এখানকার মানুষ ট্রেনে চড়ে রাজশাহীর পাশাপাশি ঢাকা ও বেনাপোল যাতায়াত করতে পারবেন। আজ শনিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলাধীন ইউপি চেয়ারম্যানদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য ডা. বাবর বিগত সরকারের সমালোচনা করে বলেন, ‘সারা দেশের মানুষ ভাবে বিগত সরকার গোপালগঞ্জকে সোনা দিয়ে মুড়িয়ে রেখেছে। কিন্তু আমরা জানি, বিগত সরকার গোপালগঞ্জের তেমন কোনো উন্নয়ন করেনি, যাতে করে এ জেলায় মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। বিগত শেখ হাসিনার সরকার গোপালগঞ্জ থেকে রাজশাহী ট্রেন চালু করেছে। তারা কি পারত না গোপালগঞ্জ থেকে ঢাকা ট্রেন চালু করতে? তারা কি পারত না গোপালগঞ্জে একটি ইপিজেড স্থাপন করতে? তাহলে তো আমার জেলার মানুষের কর্মসংস্থান হতো। তারা মুখ দিয়ে বললে তো সব হতো।’
ডা. বাবর আরও বলেন, ‘বিগত ১৫ বছর আওয়ামী লীগ সরকার দেশ শাসন করেছে। এ জেলার মানুষ প্রধানমন্ত্রী ছিলেন। তারপরও গোপালগঞ্জ পৌরসভায় বিশুদ্ধ পানির জন্য আহাকার। পৌরসভার পানি মুখে নেওয়া যায় না। তখন শুনেছি গোপালগঞ্জ পৌরসভা নাকি টাকার বন্যায় ভেসে গেছে। তাহলে ওই টাকা গেল কোথায়? জনগণের জন্য কি একটি পানির প্ল্যান্ট নির্মাণ করা গেল না, যাতে জনগণ বিশুদ্ধ পানি পান করতে পারে?’
ডা. বাবর বলেন, ‘আমরা তিন এমপি মিলে গোপালগঞ্জের উন্নয়ন নিয়ে কাজ করছি। আমাদের ব্যক্তিগত কিছু নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য দিন-রাত কাজ করছি। আমাদের নেতা তারেক রহমান যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন হাতের কালি শুকানোর আগেই তা বাস্তবায়ন করেছেন। আগামীতে সারা দেশের সঙ্গে গোপালগঞ্জেরও উন্নয়ন হবে।’
ইউপি চেয়ারম্যানদের উদ্দেশে ডা. বাবর বলেন, আপনারা সমাজের নিরীহ, দরিদ্র ও মেহনতি মানুষের পক্ষে কাজ করবেন। নির্বাচনে ভোটের আশায় তাদের ঠকিয়ে প্রভাবশালীর পক্ষ নেবেন না। এলাকায় মাদক, চুরি ও সন্ত্রাসের বিরুদ্ধে থাকবেন, তাহলে আল্লাহ চাইলে আপনারা পুনরায় নির্বাচিত হবেন। আর মেহনতি মানুষের পক্ষে থাকলে আল্লাহ আপনার সাথে থাকবেন।
এমপি বাবর আরও বলেন, গোপালগঞ্জের সবাইকে সঙ্গে নিয়ে তিনি একটি বাসযোগ্য গোপালগঞ্জ করতে চান, যেখানে কোনো গডফাদার বা বাহিনী থাকবে না। কোনো রাজনৈতিক গডফাদারও থাকবে না।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৌশিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় উপজেলা ভূমি কর্মকর্তা বাবলী শবনাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান, গোবরা ইউনিয়নের চেয়ারম্যান কাজী সালাউদ্দিন আহমেদ, হরিদাসপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইলিয়াস হোসেন, উরফি ইউনিয়নের মনির গাজী, করপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান, কাঠি ইউনিয়নের চেয়ারম্যান কামরুল ইসলাম, দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজিম আহমেদ, রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম, কাজুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আইউব আলী ফকির, শুকতাইল ইউনিয়নের চেয়ারম্যান রানা মোল্লা, সাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান বিনয় সরকার আনাদি প্রমুখ বক্তব্য দেন।

চট্টগ্রামে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য অবৈধভাবে মজুতের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। আজ শনিবার (১১ এপ্রিল) সকালে নগরের চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে ক্যাব চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
১৩ মিনিট আগে
বরগুনায় ডেঙ্গু ও হামের আতঙ্ক না কাটতেই নতুন করে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার হাসপাতালগুলোয় ৫১ জন ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। আর আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮ ঘণ্টায় বরগুনা জেনারেল হাসপাতালে ২১ জন রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে
২৫ মিনিট আগে
ঢাকায় সংঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মন্তব্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। গত ৬ এপ্রিল দায়িত্বরত এক পুলিশ সদস্যের সরকারি গাড়ি পার্কিংকে ঘিরে করা মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এ প্রতিক্রিয়া জানায় সংগঠনটি...
২৯ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় অপহৃত চার রোহিঙ্গাকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় মানব পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়। জিম্মি ব্যক্তিদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ না পেলে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের হুমকি দেওয়া হয়েছিল বলে র্যাব জানিয়েছে। আজ শনিবার (১১ এপ্রিল) বিকেলে
৩৬ মিনিট আগে