
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চারটি ইউনিয়নে গ্রাম পুলিশের নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া কেউই উত্তীর্ণ হতে পারেননি। জাতীয় সংগীত সঠিকভাবে লিখতে না পারায় ৩৮ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে বলে জানিয়েছেন নিয়োগ-সংশ্লিষ্টরা।
গতকাল বুধবার তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে গ্রাম পুলিশের এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন জানায়, তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট, তেঁতুলিয়া, শালবাহান ও দেবনগর ইউনিয়নের গ্রাম পুলিশের পাঁচটি শূন্য পদে মোট ৩৮ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষার শুরুতে প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই করা হয়।
এরপর মেধা যাচাইয়ের অংশ হিসেবে সব প্রার্থীকে জাতীয় সংগীত লিখতে বলা হয়। নির্ধারিত ১৫ মিনিটে কোনো পরীক্ষার্থী ঠিকভাবে সম্পূর্ণ জাতীয় সংগীত লিখতে পারেননি। তাই সবাইকে লিখিত পরীক্ষায় অকৃতকার্য দেখানো হয়। এ ঘটনার পর গ্রাম পুলিশের পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আরও বাড়ানোর দাবি ওঠে।
এ বিষয়ে নিয়োগ কমিটির সভাপতি ও তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু বলেন, ‘অত্যন্ত দুঃখজনকভাবে কোনো প্রার্থীই জাতীয় সংগীতটি সঠিকভাবে লিখতে পারেননি। চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সাধারণ জ্ঞান ও দেশপ্রেমের প্রাথমিক ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ। পুনরায় এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া বাজার এলাকায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে এ সংঘর্ষ হয়।
৪ মিনিট আগে
গোমস্তাপুরে নয়াদিয়াড়ী গ্রামে চার শতাধিক মেয়ের জামাতাকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘জামাই ইফতার’। আজ বৃহস্পতিবার নয়াদিয়াড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই আয়োজন ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
৩৮ মিনিট আগে
পবিত্র রমজান উপলক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুর এলাকাকে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইমুক্ত করতে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিট। আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত মোহাম্মদপুর থানা-পুলিশ, ঢাকা মহানগর পুলিশের সোয়াট টিম ও ডগ স্কোয়াডের সমন্বয়ে এই যৌথ অভিযান চলে।
১ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় এক নারীর দিকে লাঠি হাতে তেড়ে আসা যে তরুণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, তিনি গাজীপুরের একটি হত্যা মামলার প্রধান আসামি বলে শনাক্ত করেছেন হত্যা মামলার বাদী।
১ ঘণ্টা আগে