Ajker Patrika

সোসাইটি ফর স্বরূপকাঠীর ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত

আজকের পত্রিকা ডেস্ক­
সোসাইটি ফর স্বরূপকাঠীর ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত
মো. কামরুল আহসান খান, মো. ওয়াহিদুল ইসলাম মুরাদ ও মো. সিরাজুন্নবী মামুন (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত

সোসাইটি ফর স্বরূপকাঠী স্কুল অ্যালামনাইয়ের গভর্নিং বডির সভাপতি পদে মো. কামরুল আহসান খান, সহসভাপতি পদে ইঞ্জিনিয়ার মো. ওয়াহিদল ইসলাম মুরাদ এবং কৃষিবিদ মো. সিরাজুন্নবী মামুন নির্বাহী পরিচালক নির্বাচিত হয়েছেন।

গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ দ্বিতীয় ত্রিবার্ষিক (ষষ্ঠ বার্ষিক) সাধারণ সভায় তাঁরা নির্বাচিত হন।

সাধারণ সভার নিয়মিত কার্যক্রম ছাড়াও সোসাইটির আগামী তিন বছরের (২০২৬-২৮) জন্য গভর্নিং বডির ২১ জন পরিচালক নির্বাচিত হন। নির্বাচিত পরিচালকেরা হলেন—মো. তাহেরুল আলম, মো. খায়রুল বাশার, মো. মাসুদুর রহমান, সত্যজিৎ দত্ত, মো. মজিবর রহমান, মো. মোস্তাফিজুর রহমান, এস এম নজরুল আমীন, নাসরিন ফেরদৌস মিলকী, মো. হাফিজুর রহমান, হাফেজ মোহাম্মদ নূরুল্লাহ, এস এম সাইফুল্লাহ মাসুদ, মুসা-আল-আমীন, ওয়ালিউর রহমান, মো. সেলিম আহমেদ, আব্দুল্লাহ আল মোমেন (লিমন), মো. জাকির হোসেন, মো. কাওসার সিকদার ও মো. নজরুল ইসলাম (শাহীন)।

১৯৭৪ ব্যাচের শিক্ষার্থী অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ারা বেগমের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট কমিটি নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের পরিচয়

যুদ্ধ এড়াতে পরমাণু ইস্যুতে ছাড়ে প্রস্তুত, বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে যা চাইছে ইরান

বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার

বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

ভারতে পণ্ডিত ও ধনাঢ্য দুই ব্যক্তির ইসলাম গ্রহণ নয়, ঘটনা উল্টো

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত