Ajker Patrika

সংঘর্ষে পিকআপ ভ্যানচালক নিহত, অপর চালক পালালেন ট্রাক ফেলে

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি 
সংঘর্ষে পিকআপ ভ্যানচালক নিহত, অপর চালক পালালেন ট্রাক ফেলে
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় আজ রোববার ভোরে সড়ক দুর্ঘটনার পর ফেলে যাওয়া ট্রাক। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে পিকআপ ভ্যানটির চালক মো. মিরাজ মিয়া (৪১) নিহত হন। উপজেলার শম্ভুপুর এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে আজ রোববার (২৯ মার্চ) ভোরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাক ফেলে পালিয়ে যান চালক।

মিরাজ মিয়া রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার দনিয়া দক্ষিণ কুতুবখালী এলাকার শাহজাহান শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান এবং কিশোরগঞ্জগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক মিরাজ মিয়া গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভৈরব হাইওয়ে ও থানা-পুলিশ গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ ভ্যান জব্দ করে থানায় নিয়ে যায়।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে ট্রাক ও ক্ষতিগ্রস্ত পিকআপ ভ্যান জব্দ করেছে। এ সময় দুর্ঘটনার কারণে সড়কে সৃষ্ট যানজট স্বাভাবিক করা হয়। নিহত ব্যক্তির লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত