
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নাকাই খাল পুনঃখনন প্রকল্পের কাজ শেষ হয়েছে। প্রকল্পের সব খরচ মিটিয়ে উদ্ধৃত ৪১ লাখ ৯০ হাজার ৮২৮ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ৪ দশমিক ৯২০ কিলোমিটার দীর্ঘ নাকাই খাল পুনঃখননের জন্য ২ কোটি ৬ লাখ ৩ হাজার ৮০ টাকা বরাদ্দ দিয়েছিল সরকার। চলতি বছরের গত ১২ মে প্রকল্পটির কাজ শুরু হয়। প্রকল্পটি বাস্তবায়নে সব মিলিয়ে ১ কোটি ৬৪ লাখ ১২ হাজার ২৫২ টাকা খরচ হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পটি বাস্তবায়নের পুরো সময়জুড়ে কাজের গুণগত মান ও ব্যয়ের বিভিন্ন খাত নিয়মিত তদারকি করা হয়। ফলে নির্ধারিত মান বজায় রেখেই তুলনামূলক কম ব্যয়ে প্রকল্পের কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে। প্রায় তিন মাসব্যাপী খননকাজ শেষে শ্রমিকদের মজুরি, যন্ত্রপাতি ব্যবহার, পরিবহন এবং আনুষঙ্গিক ব্যয়সহ সব বিল পরিশোধ করে ৪১ লাখ ৯০ হাজার ৮২৮ টাকা উদ্ধৃত থাকে। সরকারি বিধি অনুযায়ী ওই টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
প্রকল্প বাস্তবায়ন কমিটির একাধিক সদস্য জানান, সদ্য বিদায়ী ইউএনও শেখ জাবের আহমেদ প্রকল্পটির অগ্রগতি নিয়মিত তদারকি করেছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, খালটি পুনঃখননের ফলে পানি প্রবাহ স্বাভাবিক হয়েছে এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি ঘটেছে। দীর্ঘদিন দখল ও ভরাটের কারণে খালটির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত ছিল। ফলে বর্ষায় জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে সেচ সংকটে ভুগতে হতো স্থানীয় কৃষকদের।
স্থানীয়দের মতে, খালটি পুনঃখননের ফলে অন্তত ২০টির বেশি বিলের পানি দ্রুত নিষ্কাশন হচ্ছে। এতে জলাবদ্ধতা কমেছে এবং কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাছের প্রাকৃতিক আবাসও পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে।
স্থানীয় কৃষক আশরাফুল বলেন, খালটি খননের ফলে বর্ষায় আর দীর্ঘদিন পানি জমে থাকবে না। দ্রুত পানি নেমে যাওয়ায় ফসলের ক্ষতির আশঙ্কাও কমবে।
উপজেলা প্রকল্প কর্মকর্তা আব্দুস ছালাম বলেন, খাল পুনঃখননে সরকারি টাকার অপচয় করা হয়নি। খরচের পর অবশিষ্ট টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘সরকারি টাকা জনগণের আমানত। এই টাকা ব্যয়ের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা প্রয়োজন। আমরা প্রকল্পের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার চেষ্টা করেছি। প্রকল্পটির প্রয়োজনীয় কাজ শেষে অবশিষ্ট টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।’
ইউএনও আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠার জন্য সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জনগণের কল্যাণে বরাদ্দ করা প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করাই প্রশাসনের অঙ্গীকার।

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
১ ঘণ্টা আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
১ ঘণ্টা আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
১ ঘণ্টা আগে