
নেত্রকোনার মদনে গত ঈদুল ফিতরে গরু জবাই ও মাংস বণ্টনের পরিকল্পনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে মামলাও করে। আজ রোববার দুপুরে ওই ঘটনার জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়ান। এতে উভয় পক্ষের অন্তত ৩১ জন আহত হয়েছেন। উপজেলার তিয়শ্রী ইউনিয়নে কাওয়ালীবিন্নী গ্রামে এ ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ঈদুল ফিতরের সময় গরু জবাই ও মাংস বণ্টনের পরিকল্পনা নিয়ে একই গ্রামের নজরুল ইসলাম ও জাহাঙ্গীর আলমের লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হন। সে সময় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে মামলা করে। এসব মামলা চলমান রয়েছে। ওই ঘটনার জেরেই আজ আবার উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এতে উভয় পক্ষের অন্তত ৩১ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১১ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল ও নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। একজনকে কিশোরগঞ্জের তাড়াইল স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ছাড়া অন্যদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের বরাতে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম বলেন, পূর্ববিরোধের জেরেই দুই পক্ষের আজকের এই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে আজকের ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একসময় টাঙ্গাইল শহরের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র ছিল ঐতিহ্যবাহী ভাসানী হল। ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় এখন জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ডে এই ভাসানী হলে নেই প্রাণচাঞ্চল্য। এই হল এক যুগের বেশি সময় ধরে পরিত্যক্ত। এর বারান্দায় বসছে পানের দোকান। এর চত্বর দখল করেছে ট্রাকস্ট্যান্ড। বসে মাদকের আড্ডা।
৫ ঘণ্টা আগে
মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারসংলগ্ন ফটকি নদীর ওপর সেতু নির্মাণকাজ শেষ হয়েছে দুই বছর আগে। ১৬ কোটি টাকার বেশি বরাদ্দে নির্মিত সেতুটির এক পাশের সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় সেতুটি কোনো কাজে আসছে না। অপর দিকে পাশের পুরোনো সেতু দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে দুই উপজেলার বাসিন্দারা।
৫ ঘণ্টা আগে
দুর্গম যমুনার চর। চারদিকে শুধু বালু আর বালু। মানুষের বসতি নেই, নেই কোলাহল। সেই জনমানবহীন চরেই সূর্যের আলো কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি চলছে। বগুড়া-জামালপুর সীমান্তঘেঁষা মাদারগঞ্জে যমুনা নদীর তীরবর্তী কাইজার চরে নির্মাণ করা হচ্ছে ১০০ মেগাওয়াট ক্ষমতার বৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র।
৫ ঘণ্টা আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক মো. আসাদুর রহমানকে মারধর করে রক্তাক্ত করেছে একদল হামলাকারী। সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেম্বার থেকে বের হয়ে সিএনজি অটোরিকশায় ওঠার সময় এ হামলার শিকার হন তিনি।
৮ ঘণ্টা আগে