
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অবৈধভাবে সিট দখলের অভিযোগ এনেছে ইসলামি ছাত্রশিবিরের রাবি শাখা। সিট বরাদ্দে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩ দফা দাবি জানিয়ে আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন করে সংগঠনটি।
শিবিরের উত্থাপিত দাবিগুলো হলো—সব হলে অবৈধভাবে দখল করা সিট বাতিল করে শূন্য সিটের বিজ্ঞপ্তি প্রকাশ, স্বচ্ছ প্রক্রিয়ায় সিট বরাদ্দ এবং ওয়েটিং লিস্ট প্রকাশ; সিট ব্যবস্থাপনার জন্য একটি কেন্দ্রীয় ওয়েবসাইট চালু এবং বিশ্ববিদ্যালয়ের মোট বাজেটের ৫০ শতাংশ শিক্ষার্থীদের কল্যাণে ব্যয়।
মানববন্ধনে শাখা শিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদী সজিব বলেন, ‘শিক্ষার্থীদের নিয়ে রাজনীতি করুন, তবে ছাত্রলীগের মতো সিট দখল, সিট বাণিজ্য বা টেন্ডারবাজির রাজনীতি ক্যাম্পাসে ফিরিয়ে আনার চেষ্টা করবেন না। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত শান্তিপূর্ণ ক্যাম্পাস পরিবেশ কোনো সংগঠনের কারণেই নষ্ট হতে দেওয়া হবে না।’
শাখা শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, ‘চব্বিশ পরবর্তী সময়ে ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করার মাধ্যমে যে সিট বাণিজ্য ও গেস্টরুম কালচারের কবর রচিত হয়েছিলো, সেটি নতুন করে সরকার দলীয় ছাত্রদল আবারও শুরু করেছে। শুধুমাত্র ছাত্রদল বিবেচনায় ছাত্রত্ব শেষ করা এবং প্রথম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের হলে থাকার ব্যবস্থা করে দিচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনারা আবারও যদি হল দখলের এমন পাঁয়তারা করেন, তাহলে চব্বিশে যেভাবে প্রশাসনসহ সবাইকে লাঞ্ছিত করে পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেটির জন্য আপনাদেরও প্রস্তুত থাকতে হবে।’
মানববন্ধনে শাখা শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, হল সংসদ ও সিনেট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রংপুরের বদরগঞ্জে গত ২৪ ঘণ্টার ব্যবধানে নারী ও কিশোরসহ মোট ছয়জনের মৃত্যু হয়েছে। একই দিনে এতগুলো মৃত্যুর ঘটনায় পুরো উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মধ্যে সড়ক দুর্ঘটনা, বজ্রপাত, আত্মহত্যা এবং রহস্যজনক মৃত্যুর ঘটনা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ...
১২ মিনিট আগে
চট্টগ্রাম নগরে ১৭ বছর আগে পলাশ নামে এক বাবুর্চিকে হত্যার অপরাধে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৫ মিনিট আগে
পদোন্নতির দাবিতে অনির্দিষ্টকালের জন্য আবার অবস্থান কর্মসূচিতে বসেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারা।
২৬ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় নিখোঁজের তিন দিন পর ৭ বছরের শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর গ্রামের বালুয়াকান্দি চর এলাকার একটি পরিত্যক্ত খোলা মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৩০ মিনিট আগে