Ajker Patrika

চাকরির বদলে কোটি মানুষের হাতে চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে সরকার: শফিকুর রহমান

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৪৬
চাকরির বদলে কোটি মানুষের হাতে চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে সরকার: শফিকুর রহমান
গাইবান্ধার পলাশবাড়ীতে লংমার্চের পথসভায় শফিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, সরকার বলেছিল এক কোটি মানুষকে চাকরি দেবে, কিন্তু এক কোটি মানুষের হাতে চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে। সারের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, বিদ্যুৎ ও গ্যাসের সংকট চরমে। মন্ত্রী বলেন, বিদ্যুতের কোনো ঘাটতি নেই, তার লম্বা বলে বিদ্যুৎ চলে যায়। এমন অবাস্তব কথা লজ্জার।

আজ শনিবার রাত ৭টার দিকে গাইবান্ধার পলাশবাড়ীতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ভোটের আগে জনগণকে প্রতিশ্রুতি দেওয়া দাবিগুলো সরকার মেনে নিলে আমরা কোনো কর্মসূচি দেব না।

জামায়াত আমির আরও বলেন, সরকার জুলাই আন্দোলনের সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করলে এবং আট দফা দাবি না মানলে এক দফার আন্দোলনে যাব। তবে আট দফা মানা হলে এক দফার দরকার নাই। কিন্তু তা মানা না হলে এক দফার আন্দোলনের জন্য প্রস্তুত থাকুন।

পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, লেবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) ড. অলি আহমদ, খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক, এনসিপির যুগ্ম আহ্বায়ক নাসীর উদ্দীন পাটোয়ারী, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এবি পার্টির সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ লেবার পাটির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, ঢাবি ভিপি সাদিক কায়েম, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুল হালিম, ব্যারিস্টার শাহরিয়ার কবিরসহ জোটের স্থানীয় নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত