
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও ফল জালিয়াতির অভিযোগ উঠেছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. তানজিউল ইসলাম জীবন ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. রশীদুল ইসলামের বিরুদ্ধে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা তাঁদের কুশপুত্তলিকায় জুতাপেটা করেছেন। বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণচূড়া সড়কে আজ সোমবার দুপুরে অভিযুক্ত শিক্ষকদের শাস্তির দাবিতে এ প্রতিবাদের আয়োজন করা হয়।
এ বিষয়ে বেরোবির শিক্ষার্থী রহমত আলী বলেন, ‘এ বিশ্ববিদ্যালয়ে একাধিক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি, রেজাল্ট টেম্পারিংসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। কিন্তু এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমরা বলব, অবিলম্বে বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নিপীড়ন বন্ধে বিশেষ সেল গঠন করতে হবে।’ আরেক শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, ‘আমাদের দাবি একটাই, অপকর্মের সঙ্গে যেসব শিক্ষক জড়িত, তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
এর আগে ১৩ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. তানজিউল ইসলাম জীবন এবং ওই বিভাগের এক ছাত্রীর কথোপকথনের অডিও ক্লিপ ফাঁস হয়। এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. তানজিউল ইসলাম জীবনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ওইটা নিয়ে কাজ চলছে। দু-এক দিনের মধ্যে আপনারা সব জানতে পারবেন।’ এটুকু বলে তিনি কল কেটে দেন।
এ ছাড়াও ১৯ এপ্রিল পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলামের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রারির অভিযোগ ওঠে। তাঁর সঙ্গে মেসেঞ্জারে এক ছাত্রীর কথোপকথনের স্ক্রিনশট ফাঁস হয়। ভুক্তভোগী শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, শিক্ষক রশীদুল ইসলাম তাঁকে নানাভাবে উত্ত্যক্ত করতেন।
এ বিষয়ে অধ্যাপক ড. রশীদুল ইসলামের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। খুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা বোর্ডের সদস্যসচিব প্রক্টর ড. মো ফেরদৌস রহমান বলেন, ‘পরিসংখ্যান বিভাগ থেকে পরীক্ষার ফল টেম্পারিংয়ের অভিযোগ এসেছে। এ বিষয়ে আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি।’ যৌন নিপীড়নের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নান্দাইল-হোসেনপুর-পাকুন্দিয়া পর্যন্ত ৩০ কিলোমিটার সড়কটি খানাখন্দে ভরে গেছে। ভাঙাচোরা আর অপ্রশস্ত সড়কটি দিয়ে যাতায়াত করতে দুর্ভোগ পোহাচ্ছে বিভিন্ন যানবাহনের যাত্রীরা। আধা ঘণ্টার পথ পাড়ি দিতে দেড়-দুই ঘণ্টা লেগে যাচ্ছে তাঁদের।
৭ মিনিট আগে
সাহিত্য-সাংস্কৃতিক কর্মকাণ্ড এগিয়ে নিতে বরগুনা পৌরসভার উদ্যোগে নির্মাণ করা হয় অডিটরিয়াম মিলনায়তন (টাউন হল)। ভবন নির্মাণ হলেও ভেতরের আনুষঙ্গিক কাজ বাকি। সে কারণে ছয় বছর ধরে পড়ে আছে ভবনটি। ব্যবহার না হওয়ায় চুরি হয়ে গেছে দরজা-জানালা। পরিণত হয়েছে গোয়ালঘর ও মাদকসেবীদের আড্ডাস্থলে।
৪২ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে ‘মোবাইল ফোন সেট নিয়ে বিরোধের জেরে’ প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম মো. সাকিব (২৪)। তাঁর বাড়ি চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি এলাকায়।
৩ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইয়াবাসহ আটক এক যুবক হাতকড়া নিয়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামে এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে