Ajker Patrika

দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধা রুহুল কুদ্দুস ফরাজীকে রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায়

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধা রুহুল কুদ্দুস ফরাজীকে রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায়
বীর মুক্তিযোদ্ধা রুহুল কুদ্দুস ফরাজী

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের দুবরাজপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা রুহুল কুদ্দুস ফরাজী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় দুর্গাপুর দ্বীনি আলিম মাদ্রাসায় তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে সেখানে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

গার্ড অব অনারে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ, বীর মুক্তিযোদ্ধারা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আজ সকাল ১০টায় দুর্গাপুর দ্বীনি আলিম মাদ্রাসায় বীর মুক্তিযোদ্ধা রুহুল কুদ্দুস ফরাজীকে গার্ড অব অনার দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা
আজ সকাল ১০টায় দুর্গাপুর দ্বীনি আলিম মাদ্রাসায় বীর মুক্তিযোদ্ধা রুহুল কুদ্দুস ফরাজীকে গার্ড অব অনার দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

পারিবারিক সূত্রে জানা গেছে, রুহুল কুদ্দুস ফরাজী পাঁচ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দুর্গাপুরে প্রথম জানাজা শেষে তাঁর মরদেহ ময়মনসিংহে নেওয়া হয়েছে। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে স্থানীয় একটি কবরস্থানে তাঁর স্ত্রীর কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

বীর মুক্তিযোদ্ধা রুহুল কুদ্দুস ফরাজীর মৃত্যুতে দুর্গাপুর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল, রাজনৈতিক নেতৃবৃন্দ, দুর্গাপুর প্রেসক্লাব, সাংবাদিক সমিতিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত