
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ৮ মামলার আসামি পটুয়াখালী সদর উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমান ওরফে মনির খান (৪৮) মারা গেছেন। আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিকে হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে মারা যান তিনি। গত সপ্তাহে সব মামলায় তাঁর জামিন হয়েছিল।
গত বছরের জুনে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। চলতি বছরের জুনে কারাগারে অসুস্থ হয়ে পড়া মিজানুরকে ভর্তি করা হয় ঢামেক হাসপাতালের আইসিইউতে।
মৃত মিজানুর রহমানের মামা সিরাজ মুন্সি জানান, তাঁদের বাড়ি পটুয়াখালীর সদর উপজেলার বহালগাছিয়া গ্রামে। মিজানুর রহমানের বাবা মৃত আব্দুল খালেক। মিজানুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রলীগ নেতা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। বহু বছরের রাজনৈতিক জীবন তাঁর। আওয়ামী লীগ ও এর বিভিন্ন সংগঠনের বিভিন্ন পদে ছিলেন তিনি। ২০২৪ এর ৫ আগস্টের পর থেকে তিনি পালিয়ে থাকতেন।
২০২৫ সালেন ১৫ জুন তাঁকে আটক করা হয়। এরপর একে একে ৮টি মামলা দেওয়া হয় তাঁর নামে। যার ৬টি ঢাকার আর বাকি দুটি সদর উপজেলায়।
সিরাজ মুন্সি আরও জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) থাকা অবস্থায় গত ৯ জুন তিনি অসুস্থ হয়ে পড়েন। কারাগার থেকে তাঁকে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এর কয়েক দিন পর অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয়। প্রায় দুই মাস আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার দুপুরে তিনি সেখানে মারা গেছেন। এরপর মরদেহটি গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। ৭টি মামলায় তার বেশ কিছুদিন আগেই জামিন হয়েছিল। সবশেষ মামলাটির জামিন হয় ৩০ জুলাই, যখন তিনি হাসপাতালের আইসিইউতে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে চিকিৎসাধীন মারা যান মিজানুর রহমান। স্বজনেরা হাসপাতাল থেকে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছে।

স্থানীয় মাটি ও আবহাওয়া সহনশীল মানসম্পন্ন বীজ, চারা, কলম উৎপাদনের পর তা সুলভ মূল্যে কৃষকের মাঝে সরবরাহের কথা থাকলেও উল্টো ঘটছে পার্বত্য জেলা রাঙামাটির বনরূপা হর্টিকালচার সেন্টারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালিত কেন্দ্রটির উপপরিচালক (ডিডি) মো. মাহবুবুর রশীদ চারা উৎপাদন না করে বাইরের জেলার...
২ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়ায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে বেতগাড়ী একরামিয়া বহুমুখী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার জমি বন্ধক রেখে ৫০ লাখ টাকা আত্মসাৎ ও জমি ভোগদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গঠিত তদন্তে কমিটির প্রতিবেদন এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা হয়নি বলে জানা গেছে।
৭ মিনিট আগে
মাদারীপুরে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কারাগারে পাঠিয়েছেন বিচারক। আজ বুধবার বিকেলে মাদারীপুর জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতিকুল ইসলাম ভূঁইয়া এই আদেশ দেন। এর আগে একই দিন দুপুরে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর বাজার থেকে স্বেচ্ছাসেবক লীগের...
১ ঘণ্টা আগে
চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় হামলার ঘটনায় শাহজাহান পাটওয়ারী (৪৫) নামে এক প্রবাসীর মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী এলাকায় এ ঘটনা ঘটে। শাহজাহান মান্দারী গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত মুকবুল হোসেন পাটওয়ারীর ছেলে। তিনি বিদেশফেরত।
১ ঘণ্টা আগে