
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বিরোধী দলের উদ্দেশে বলেন, দুই মাস, ছয় মাস যেতে না যেতেই আন্দোলন শুরু করেছেন। এ আন্দোলনের উদ্দেশ্য কি? প্রধানমন্ত্রীর পদত্যাগ করা? সরকারকে বেকায়দায় ফেলানো? কিন্তু মনে রাখতে হবে আন্দোলন নয়, নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে। আজ বৃহস্পতিবার রাজধানীর শ্যামপুরে আইজিগেট এলাকা পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম প্রশাসনের উদ্দেশে বলেন, ‘এলাকার ভালো চাইলে এলাকাকে উন্মুক্ত ও সুন্দর রাখতে হবে।’ মাদকসেবীদের আড্ডা ও বস্তি উচ্ছেদসহ এলাকার সার্বিক পরিবেশ উন্নয়নে প্রশাসনের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।
খেলার মাঠ প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, রবিন, তোমার সৌজন্যে এখানে উচ্ছেদকৃত খালি জায়গায় খেলার মাঠ তৈরি হবে। আমি আর রবিন আসব, সঙ্গে ডিসি সাহেব থাকবেন। আজ থেকে এক মাস পর খেলার মাঠ উদ্বোধন করব। আমরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছি, তাই বলে আমরা তাঁর অপেক্ষায় থাকব না। এখানে তাঁর প্রতিনিধিরা রয়েছেন, তাঁরাই কাজ করবেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় এ কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে রাজনৈতিক নেতা, পুলিশ কর্মকর্তা, স্থানীয় নেতা কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব আলহাজ্ব তানভীর আহমেদ রবিন এবং ডিএমপির ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সানি। শ্যামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম ও কদমতলী থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুজ্জামান।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে নগরীর পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠান শেষ তিনি উচ্ছেদকৃত খালি জায়গায় বৃক্ষরোপণ করেন।

ভোলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে বোরহানউদ্দিন পৌরসভার দুইটি ওয়ার্ডে অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদেরকে ভোলার আদালতে পাঠানো হয়েছে।
৭ মিনিট আগে
সততা, আন্তরিকতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে টেকসই ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
২১ মিনিট আগে
নাশকতার মামলায় নড়াইল জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট গাউসুল আযম মাসুম ওরফে ভিপি মাসুমকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের আদালত সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গাউসুল আযম মাসুম ভওয়াখালী এলাকার মশিউল আযমের ছেলে।
৩৩ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে আকস্মিক ঝড়-বৃষ্টিতে ঘরবাড়ি, গাছপালা, ফসল ও বৈদ্যুতিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ঝড়টি আঘাত হানে। ঝড়ে বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি বৈদ্যুতিক খুঁটি ভেঙে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
৩৭ মিনিট আগে