
অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় সরকারকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার গাজীপুরের তরুণ সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর করেছেন আদালত। এর আগে তাঁকে আটকের পর সন্ত্রাসবিরোধী আইনে মামলায় কারাগারে পাঠায় জিএমপির গাছা থানা-পুলিশ।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৫-এর বিচারক মো. রাকিবুল ইসলামের আদালত শুনানি শেষে এ রায় দেন। আদালতে আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি ও রাষ্ট্র পক্ষে শুনানিতে অংশ নেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান।
অভিযুক্ত সিফাত আব্দুল্লাহর পিতার নাম মো. সেকান্দার আলী। গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডে টিনের মসজিদ এলাকার বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বলেন, গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে আঁতাত করে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল-সভা করার মদদ দাতা। পুলিশ তাঁর বিষয়ে তদন্ত করে এগুলোর প্রমাণ পেয়েছে। বিষয়গুলো আদালতকে বোঝানোর পর তাঁর জামিন নামঞ্জুর করেন।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, রিমান্ড আবেদনের সময় শেষ হয়নি। পুলিশ চাইলে যেকোনো সময় রিমান্ড আবেদন করতে পারে।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি বলেন, সরকারের হীন প্রচেষ্টার কারণে জামিন নামঞ্জুর হয়েছে। সিফাতকে আটকের পর পুলিশের বক্তব্য ছিল, তাঁকে সরকারপ্রধানকে কুরুচিপূর্ণ মন্তব্য গালাগাল করার জন্য আটক করা হয়েছে। কিন্তু পূর্বের একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়। তা একজন নাগরিকের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হয়েছে। আদালতকে বিষয়টি পুরোপুরি বোঝানোর পরও বিচারক জামিন নামঞ্জুর করেছেন।
গত শুক্রবার দুপুরে সিফাত আব্দুল্লাহকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এর আগে গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) গাছা থানা-পুলিশ তাঁকে আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিফাত আব্দুল্লাহ বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন আপত্তিকর বক্তব্য দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার তাঁর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
১ মিনিট ২৪ সেকেন্ডের ওই ভিডিওতে সরকারপ্রধানসহ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে। ভিডিওতে সিফাত দাবি করেন, চলতি মাসে তাঁর বাসায় চার হাজার টাকা ও আগের মাসে পাঁচ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। তিনি এসব বিলকে অতিরিক্ত দাবি করে বিদ্যুৎ ও গ্যাস-সংকটসহ দেশের বিভিন্ন বিষয় নিয়েও মন্তব্য করেন।

চিঠিটা খুব ছোট। অথচ তার ভেতরেই লুকিয়ে ছিল কঠিন সত্য কথাগুলো। মেয়েটি তা মুখে বলতে পারেনি। তাই কলেজে গিয়েই ছেলেটির হাতে নিঃশব্দে ধরিয়ে দিয়েছিল চিঠিটা। তাতে লেখা ছিল, তাদের সম্পর্ক কোনোভাবেই মেনে নেবে না মেয়েটির পরিবার।
১ মিনিট আগে
কক্সবাজারের পেকুয়া উপজেলায় প্রতিবেশীর নলকূপ থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
৪ মিনিট আগে
চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাচন আলী চৌধুরী বাড়ি সড়কের হাবিবা ভিলার নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৩৪ মিনিট আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ইসমাইল নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বামীর সঙ্গে বিরোধ মীমাংসার কথা বলে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। ইসমাইল শুভাঢ্যা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে