Ajker Patrika

টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা, গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১৩: ৪৪
টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা, গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়কের অবরোধ সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ। দুপুর থেকে যানবাহন চলাচল ও পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

আজ মঙ্গলবার সকাল থেকেই কাঠ, টায়ার ও আসবাব জ্বালিয়ে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস, নাওজোর, কোনাবাড়ী, মৌচাক, সফিপুর ও চন্দ্র এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকেরা। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকেরা মহাসড়কে টায়ার, কাঠ ও আসবাব ফেলে অগ্নিসংযোগ করেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। কিছুক্ষণ পর পুলিশ ও বিজিবি ঘটনাস্থল থেকে সরে গেলে আবারও শ্রমিকেরা মহাসড়কের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। দুপুরের দিকে পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেন। দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়কের অবরোধ সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। ছবি: আজকের পত্রিকা
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়কের অবরোধ সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। পরে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক এবং পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এতে কেউ আহত হননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত