Ajker Patrika

রাকাবের চেয়ারম্যান পদে যোগ দিলেন রফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাকাবের চেয়ারম্যান পদে যোগ দিলেন রফিকুল ইসলাম
মো. রফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) চেয়ারম্যান পদে যোগদান করেছেন অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. রফিকুল ইসলাম। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে গতকাল বুধবার তাঁকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। পরদিন বৃহস্পতিবার (১ অক্টোবর) তিনি রাকাবের চেয়ারম্যান পদে যোগদান করেন।

অধ্যাপক মো. রফিকুল ইসলাম বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ ও লেখক। দেশের উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ১৯৭৭ সালের ১০ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন রফিকুল ইসলাম। পরে অধ্যাপক হন। ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

এ ছাড়া তিনি অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজের কাউন্সিলের সদস্য এবং অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

অধ্যাপক রফিকুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে ১৯৭০ সালে স্নাতক সম্মান এবং ১৯৭১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৭৭ সালে এমফিল ডিগ্রি অর্জন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত