
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৯২ কোটি ৭৬ লাখ ১ হাজার ৩৯৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আগের অর্থবছরের তুলনায় এবারের বাজেট কমেছে ২৯ কোটি ৫৩ লাখ ৭৩ হাজার ৪৪৭ টাকা। আজ বৃহস্পতিবার বিকেলে পৌরসভার হলরুমে বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা।
২০২৫-২০২৬ অর্থবছরে সৈয়দপুর পৌরসভার বাজেট ছিল ১২২ কোটি ২৯ লাখ ৭৪ হাজার ৮৪০ টাকা। সে হিসাবে নতুন অর্থবছরের বাজেট প্রায় ২৪ শতাংশ কমেছে।
এবারের বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩৬ কোটি ৮ লাখ ৪১ হাজার ৭৬২ টাকা। একই পরিমাণ অর্থ রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে। ফলে রাজস্ব খাতে আয়-ব্যয়ের হিসাবে কোনো ঘাটতি রাখা হয়নি।
রাজস্ব খাতের আয়ের মধ্যে কর থেকে ৭ কোটি ৬৪ লাখ ৬৭ হাজার ৬৭৮ টাকা, রেট (হার) থেকে ৮ কোটি ৪৯ লাখ ৬৪ হাজার ৮৬ টাকা, পৌরসভার স্থাবর সম্পত্তি থেকে ৬ কোটি ৫০ লাখ টাকা, পৌর সম্পত্তি থেকে ১ কোটি ৩২ লাখ ৬০ হাজার টাকা এবং অন্যান্য খাত থেকে ৪ কোটি ৩ লাখ ৫৭ হাজার টাকা ধরা হয়েছে।
রাজস্ব খাতে ব্যয়ের মধ্যে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ৩ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭৭০ টাকা, সম্মানী ভাতা ৬১ লাখ টাকা, কনজারভেন্সি মঞ্জুরি ৭ কোটি ৩ হাজার ৭০০ টাকা, সংস্থাপন খাতে ৭ কোটি ৩০ লাখ ৫০ হাজার টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালি পরিষ্কার খাতে ২ কোটি ৫৮ লাখ ৭০ হাজার টাকা এবং নিজস্ব তহবিলের উন্নয়নে ৭২ লাখ টাকা রাখা হয়েছে।
পৌরসভার বাজার পরিদর্শক আকমল সরকার রাজুর সঞ্চালনায় বাজেট ঘোষণার আগে স্বাগত বক্তব্য দেন পৌরসভার নির্বাহী প্রধান কর্মকর্তা মো. আইয়ুব আলী। অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজুসহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বিএনপি, জামায়াত ও এনসিপির নেতৃবৃন্দ, সাংবাদিক, পৌরসভার সাবেক কাউন্সিলর ও সুধীজন উপস্থিত ছিলেন।

ময়মনসিংহের নান্দাইলে একটি বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মসজিদের ইমামকে আটক করা হয়েছে। আটক ইমামের নাম মো. রুবেল মিয়া (৩০)। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত মো. রুবেল মিয়া ওই উপজেলার একটি মসজিদে ইমামতি করতেন...
১ সেকেন্ড আগে
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী জাবের আহমেদ। তিনি উপাধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। আজ বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম অবসরে যাওয়ায় অধ্যাপক জাবের এ দায়িত্ব গ্রহণ করেন।
৪ মিনিট আগে
৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করে টানা ১০ দিন ধরে অচলাবস্থায় রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। আজ বৃহস্পতিবার ক্যাম্পাসে শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা টানা পঞ্চম দিনের মতো প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পাল
৭ মিনিট আগে
চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) সেপ্টেম্বর মাসে রাজস্ব আদায় করেছে ২৮ কোটি ২৫ লাখ ৮৫ হাজার টাকা। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ওয়াসার মাসিক রাজস্ব আদায় ১৮ থেকে ২০ কোটি টাকার মধ্যে ঘুরপাক খাচ্ছিল বলে জানান চট্টগ্রাম ওয়াসার জনসংযোগ কর্মকর্তা মো. আবুল কাসেম।
৪৪ মিনিট আগে