
ধর্ষকসহ বিচারের নামে আপস-মীমাংসাকারীদের শাস্তির দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। আজ সোমবার বিকেল ৫টায় স্থানীয় নিমতলা মোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে সচেতন সমাজের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে চুড়ি ও মুখে কালো কাপড় বেঁধে সমাজের নীরবতা ও আইনশৃঙ্খলা বাহিনীর নিস্পৃহতা তুলে ধরেন।
সম্প্রতি ফুলবাড়ীতে ১২ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার এবং চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। পৃথক দুটি ঘটনাই স্থানীয়ভাবে আপস-মীমাংসার মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এমন অপরাধের পরও সমাজের নীরবতা ভয়ংকর। তাঁরা ধর্ষক ও আপসকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরান চৌধুরী নিশাদ, উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক শিহাব হোসাইনসহ স্থানীয় তরুণ ও সচেতন নাগরিকেরা।
জানা গেছে, ১৯ মে স্কুলে যাওয়ার পথে এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। পরে স্থানীয়ভাবে আপসের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে।
এ ছাড়া গত ৫ ফেব্রুয়ারি উপজেলার এক শিশুকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

বছরের পর বছর মেঘনার অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দী, নলচিরা, সুখচর ও চর ঈশ্বর ইউনিয়নের হাজারো ঘরবাড়ি।
৪ মিনিট আগে
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন ছড়া থেকে প্রাকৃতিক সম্পদ সিলিকা বালু অবাধে লুট হচ্ছে। এতে তিনটি গুরুত্বপূর্ণ সেতু, একটি স্লুইস গেট এবং সিলেট-ঢাকা রেললাইন ও সিলেট-ব্রাহ্মণবাজার সড়কের ওপর নির্মিত সেতু যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
৮ মিনিট আগে
প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করার পরও রাজধানীর বিভিন্ন স্থানে বসানো হয়েছে কোরবানির পশুর বেশ কিছু অবৈধ হাট। এসব হাট বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও স্থানীয় প্রভাবশালীরা বসিয়েছেন বলে খোঁজ নিয়ে জানা গেছে। তবে অবৈধ হলেও এসব হাটে তেমন অভিযান চালাচ্ছে না সিটি করপোরেশন।
১০ মিনিট আগে
পবিত্র ঈদুল আজহা আগামী বৃহস্পতিবার। কিন্তু অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বোরো ফসল হারিয়ে সুনামগঞ্জের লক্ষাধিক কৃষকের ঘরে নেই উৎসবের আমেজ। খোরাকের ধান বাঁচাতেই যেখানে হিমশিম খেতে হচ্ছে, সেখানে সরকারি সহায়তার তালিকায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ নতুন করে ক্ষোভ বাড়িয়েছে ক্ষতিগ্রস্তদের মধ্যে। অভিযোগ উঠেছে, প্রক
১৪ মিনিট আগে