
ওমান থেকে বাড়ি ফেরার পথে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একই পরিবারের নারী ও শিশুসহ ৭জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত আরও ৫ জন আহত হয়েছে। বুধবার ভোরে চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের চন্দ্রগঞ্জের জগদিশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পশ্চিম চওপল্লী এলাকার ওমান প্রবাসী বাহার উদ্দিনের মা মোরশিদা বেগম (৫৫), তার স্ত্রী কবিতা (২৪), মেয়ে মিম আক্তার (২), ভাবী লাবনী আক্তার (৩০), নানী ফয়জুন্নেসা (৮০), ভাতিজী রেশমী আক্তার (৮) ও লামিয়া (৯)। আহতদের মধ্যে রয়েছে বাহার উদ্দিন ও মাইক্রোবাস চালক’সহ ৫ জন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লক্ষ্মীপুরের হাজিরপাড়া ইউনিয়নের পশ্চিম চওপল্লি গ্রামের ওমান প্রবাসী বাহার উদ্দিন দেশে ফেরায় গতকাল মঙ্গলবার বিকেলে বিমান বন্দরে যায় তার পরিবারের লোকজন। রাতে স্বজনদের নিয়ে বিমান বন্দর থেকে একটি মাইক্রোবাস যোগে বাড়ির উদ্দেশে রওনা করেন। বুধবার ভোরে তাদের বহনকারী মাইক্রোবাসটি চন্দ্রগঞ্জ জগদিশপুর এলাকায় পৌঁছলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থল ও পরে বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলে ৭ জনের মৃত্যু হয়। আহত আরও ৫ জনকে লক্ষ্মীপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মোবারক হোসেন ভূঁইয়া। তিনি জানান, নিহতদের মরদেহ তাদের পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও খবর পড়ুন:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভাগটির শিক্ষার্থীরা। আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ ভবনের সামনে থেকে বিক্ষোভ ম
১০ মিনিট আগে
সিলেটের বিশ্বনাথে বন্ধুর কুড়ালের আঘাতে অপর বন্ধু মাজারের খাদেম শাহ আলম (২৮) খুন হয়েছেন। নিহত শাহ আলম উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের প্রতাপপুর গ্রামের ছিফত আলীর ছেলে। তিনি ছিলেন প্রতাপপুর হানিফ শাহ মাজারের খাদেম।
১৮ মিনিট আগে
দেশে শিল্প খাতে খেলাপি ঋণের হার ৩১ দশমিক ২ শতাংশে পৌঁছেছে। এ কারণে ব্যাংকগুলো নতুন করে ঋণ দিতে পারছে না। এখন ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ দিতেও অনীহা দেখাচ্ছে।
২১ মিনিট আগে
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকায় ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হবে। এ সময় রাজশাহী মহানগরীতে ৫৪ হাজার ১৪৪ শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
১ ঘণ্টা আগে