
জামালপুরের মেলান্দহ উপজেলায় আট মাসের এক শিশুকে গলা টিপে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে পালানোর সময় তাঁর মা শ্রাবন্তী আক্তারকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রোববার (২৮ জুন) ভোরে উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের ভাবকি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই এলাকার হুমায়ূন আহমেদের সন্তান।
স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে জামালপুর পৌর শহরের কম্পপুর এলাকার মমতাজ আলীর মেয়ে শ্রাবন্তী আক্তারের বিয়ে হয় হুমায়ূন আহমেদের সঙ্গে। বিয়ের পর থেকেই তাঁদের দাম্পত্য জীবনে কলহ চলছিল।
অভিযোগ অনুযায়ী, রোববার ভোরের দিকে স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় শ্রাবন্তী তাঁর শিশুসন্তানকে নিয়ে ঘর থেকে বের হন। পরে শিশুটিকে গলা টিপে হত্যা করে বাড়ির পাশের পুকুরে মরদেহ ফেলে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ।
পরে তিনি ভাবকি বাজার এলাকায় গেলে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের পর তাঁকে বাড়িতে ফিরে যেতে বলা হলে তিনি সেখানে না গিয়ে একটি অটোরিকশা ভাড়া করার চেষ্টা করেন। এতে সন্দেহ আরও বাড়লে স্থানীয় বাসিন্দারা তাঁকে আটক করে বাড়িতে নিয়ে আসেন।
পরে বাড়িতে শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে মরদেহ দেখতে পান স্বজনেরা। এরপর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত শ্রাবন্তী আক্তারকে একটি খুঁটির সঙ্গে বেঁধে মেলান্দহ থানায় খবর দেন। পরে পুলিশ এসে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে অভিযুক্ত নারীকে আটক করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি শিশুটিকে হত্যার পর পালানোর চেষ্টা করেছিলেন। ঘটনার কারণ জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশুর বাবা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় একটি বাসায় ধারালো অস্ত্র নিয়ে ঢুকে লুটপাটের অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর নাম জাহিদ (৩৮)। চিকিৎসাধীন অবস্থায় পুলিশ হেফাজতে তিনি মারা যান।
৪ মিনিট আগে
কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মোহাজেরপাড়া গ্রামে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। রোববার সকাল ৯টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
৭ মিনিট আগে
রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি আবার পিছিয়ে আগামী ১ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।
১২ মিনিট আগে
রাজধানীর পৃথক স্থান থেকে এক কিশোর ও এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। মৃতরা হলো হাজারীবাগের সাগর (২১) ও কামরাঙ্গীরচরের রিহাদ (১২)। তবে তারা গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবার থেকে জানা যায়। আজ রোববার (২৮ জুন) ভোর সাড়ে ৪টায় হাজারীবাগের গণকটুলির বাসায় গলায় ফাঁসি দেয় সাগর। দেখতে পেয়ে...
১৬ মিনিট আগে