
রাজধানীর হাতিরঝিলের পশ্চিম উলন এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গায় জমে থাকা পানি থেকে তাহেদী আক্তার (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
শিশুটির চাচা স্বপন মিয়া জানান, তাঁদের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার আলীরগাঁও গ্রামে। তাহেদীর বাবার নাম মো. লিটন মিয়া। বর্তমানে তাঁরা পশ্চিম উলন ১২/১/এ নম্বর বাসায় থাকে।
স্বপন মিয়া আরও বলেন, মঙ্গলবার রাতে তাহেদীর মা তারাবির নামাজ পড়ার সময় সে বাসা থেকে বাইরে খেলতে বের হয়েছিল। এরপর রাত সাড়ে ১১টার দিকে তার বাবা বাসায় ফিরে মেয়েকে না পেয়ে খুঁজতে থাকেন। একপর্যায়ে পাশের নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গায় জমে থাকা পানির মধ্যে পড়ে থাকতে দেখেন শিশুটিকে। স্থানীয় হাসপাতালে নিয়ে হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ বাসায় নেওয়া হলে খবর পেয়ে পুলিশ বাসা থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
স্বপন বলেন, ‘আমার ভাতিজি যদি পানিতে পড়ে মারা গিয়ে থাকে, তাহলে তার পেট ভর্তি পানি থাকবে। অথচ তার পেটে কোনো পানি নেই। মুখের মধ্যে বিস্কিটের গুড়া। পানি খেলে তো সেগুলো মুখে থাকার কথা না। এই মৃত্যু নিয়ে আমাদের সন্দেহ আছে। সিসিটিভি ফুটেজ দেখা গেলেই বুঝা যাবে, সে একা বাসা থেকে বের হয়েছে নাকি কেউ নিয়ে গেছে।’
হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, মরদেহটিতে কোনো জখমের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে কোনোভাবে লিফটের ফাঁকা জায়গায় জমে থাকা পানির মধ্যে পড়ে গিয়ে শিশুটি মারা গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

কুষ্টিয়ার কুমারখালীতে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে তাহাজুদ্দিন মণ্ডল (৬৬) নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
৪ মিনিট আগে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেছেন, ‘বিগত আওয়ামী লীগ সরকার ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে। তাই দেশে এখন গ্যাস ও বিদ্যুতের অসুবিধা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দেশের দায়িত্ব নিয়েছেন। সেখান থেকে আমাদের উঠে আসতে হচ্ছে।’
৩০ মিনিট আগে
নাটোরের লালপুরে অভিযান চালিয়ে আসর থেকে নগদ টাকাসহ পাঁচ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
৪৪ মিনিট আগে
পটুয়াখালী পৌর এলাকায় ঘন ঘন লোডশেডিং এবং বিদ্যুৎ সরবরাহে লো-ভোল্টেজের কারণে প্রয়োজন অনুযায়ী পানি উত্তোলন করা সম্ভব হচ্ছে না। ফলে পৌরসভার পানির লাইনের সম্মানিত গ্রাহকেরা সাময়িক অসুবিধার মুখে পড়েছেন। আজ বুধবার পটুয়াখালী পৌরসভার প্রশাসক মো. তারেক হাওলাদার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য
১ ঘণ্টা আগে