বিএনপির কর্মীর মৃত্যু

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে গুলিতে বিএনপির কর্মী মাহফুজ আলম শ্রাবণের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জনপ্রিয় অভিনেতা ইরেশ যাকেরকেও আসামি করা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ২০ এপ্রিল মামলাটি করা হয়।
মামলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী-এমপি, ঢাকা সিটির সাবেক দুই মেয়র, সাংবাদিক, ব্যবসায়ী, নির্বাচন কমিশনার, আইনজীবীসহ ৪০৮ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় অভিনেতা ইরেশ যাকের ১৫৭ নম্বর আসামি। গতকাল রোববার আদালত সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র বলেছে, নিহত মাহফুজের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পীর করা অভিযোগটি মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নিয়মিত মামলা হিসেবে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) এসি মেরামতের সময় বিস্ফোরণে চারজন মিস্ত্রি দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
১ মিনিট আগে
সাবেক সংস্কৃতিমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ গজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
১৬ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলার নতুন চৌপথি জামে মসজিদের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
২৯ মিনিট আগে
সম্প্রতি ঢাকার কেরানীগঞ্জ থেকে প্রথমবারের মতো ‘পেনগান’ নামে নতুন এই ধরনের একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। গত ৩ এপ্রিল পুরান ঢাকার নয়াবাজারে যুবদল নেতা রাসেলকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় এই অস্ত্র ব্যবহার করা হয়েছিল।
১ ঘণ্টা আগে