
সরকারি চিকিৎসক না হয়েও চুয়াডাঙ্গা জেলা সদর হাসপাতালে বিশেষ সুবিধায় প্র্যাকটিসের সুযোগ পাওয়ার অভিযোগ উঠেছে ডা. ফারুক হোসেনের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, গত তিন বছর ধরে হাসপাতালের একটি এসি কক্ষে তিনি রোগী দেখছেন এবং সেখান থেকেই নিজের ব্যক্তিগত চেম্বারে রোগী টেনে নিচ্ছেন।
চুয়াডাঙ্গা শহরের বাসিন্দা ডা. ফারুক হোসেন এমবিবিএস পাস করেছেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ থেকে। সদর হাসপাতালের সামনেই তাঁর ব্যক্তিগত চেম্বার রয়েছে। তিনি সরকারি কোনো চিকিৎসক নন। এমনকি তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নিয়োগপ্রাপ্ত চিকিৎসকও নন। অথচ তৎকালীন আ.লীগ এমপি সোলায়মান হক জোয়ার্দারের নির্দেশনায় ২০২৩ সালের নভেম্বর মাস থেকে তিনি এখানে রোগী দেখে যাচ্ছেন।
অভিযোগ অনুযায়ী, বিভিন্ন সময়ে জেলার বেসরকারি চিকিৎসকেরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগীর চাপ বিবেচনায় বিনা পারিশ্রমিকে চিকিৎসাসেবা দেওয়ার আগ্রহ দেখালেও শুধু ফারুক হোসেনই এ সুযোগ পেয়েছেন।
শুধু তাই নয়, সদর হাসপাতালে নিয়োগপ্রাপ্ত চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ থাকা সত্ত্বেও বেসরকারি চিকিৎসক ডা. ফারুক হোসেনকে একটি এসি কক্ষ দেওয়া হয়েছে। এই সুযোগ ব্যবহার করে তিনি সদর হাসপাতাল থেকে নিজের ব্যক্তিগত চেম্বার ‘লাভলী টাওয়ারে’ রোগী নিয়ে যান বলেও অভিযোগ রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে সদর হাসপাতালের এক চিকিৎসক আজকের পত্রিকাকে বলেন, ‘চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ফারুক হোসেন বসেন কোন এখতিয়ারে? কেন তাঁর জন্য একটি কক্ষ রাখা হয়েছে? বেসরকারি চিকিৎসক তো সদর হাসপাতালে রোগী দেখতে পারেন না। এটা আইনবহির্ভূত। সরকারি হাসপাতালের পরিচয় বহন করে নিজের ব্যক্তিগত চেম্বারে রোগী টেনে নিয়ে যান তিনি। আর সদর হাসপাতালে একজন সরকারি চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ আছেন, তারপরও ফারুক হোসেন কোন যোগ্যতায় সদর হাসপাতালে রোগী দেখেন?’
আরেকজন অবসরপ্রাপ্ত চিকিৎসক বলেন, ‘ফারুক হোসেন তো ব্যবসা করছেন। তিনি তাঁর নিজের হাসপাতালে রোগী টানার জন্য সদর হাসপাতালকে ব্যবহার করছেন। তিনি এবং তাঁর স্ত্রী হাসপাতালে রোগীদের সঙ্গে বাজে আচরণও করেন।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডা. ফারুক হোসেন নিজের পক্ষে কথা বলেন। কোনো কাগজপত্র দেখাতে না পারলেও তিনি দাবি করেন, ‘তত্ত্বাবধায়ক স্যারের লিখিত অর্ডার আছে।’ লিখিত চিঠির কপির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আপনি আসবেন? আপনি আসেন, আপনাকে দেখাব। দেখানোর আগে আপনাকেও তো দেখতে হবে।’
এদিকে, সরকারি চিকিৎসক না হয়েও ডা. ফারুক হোসেনের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগী দেখার বিষয়ে জানতে চাইলে তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস বলেন, ‘বিষয়টি নিয়ে আমি মন্তব্য করতে চাই না।’

নওগাঁর বদলগাছীতে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ধর্মীয় মূল্যবোধ জোরদার করা ও সচেতনতা তৈরিতে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালনের পরামর্শ দেওয়া হয়েছে...
২ মিনিট আগে
পাবনা থেকে আসা ৩০ সদস্যের লাঠিয়াল দল প্রদর্শন করে নানা কসরত ও লাঠিখেলার কৌশল। শুরুতে ছন্দময় শারীরিক কসরতের পর কাঁসা-বাদ্যের তালে তা রূপ নেয় জমজমাট লাঠির লড়াইয়ে। খেলোয়াড়দের নৈপুণ্যে মুগ্ধ দর্শকেরা করতালি দিয়ে তাঁদের উৎসাহ দেন।
৬ মিনিট আগে
রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার পর কোনো একসময় দুর্বৃত্তরা শহরের কার্যালয়টির প্রবেশপথের কেচিগেটে এ অগ্নিসংযোগ করে। সকালে আগুন দেওয়ার খবর ছড়িয়ে পড়লে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কার্যালয়ে জড়ো হন...
৯ মিনিট আগে
‘বিএনপি নাকি চাঁদাবাজি করে। তাহলে ফুটপাত কে উচ্ছেদ করছে?’ —এমন প্রশ্ন তুলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি আরও বলেন, ‘অনেকে অনেক প্রশ্ন করে যে ফুটপাত দিয়ে নাকি বিএনপি চাঁদাবাজি করে। তাহলে ফুটপাত কে উচ্ছেদ করছে? বর্তমান সরকার। আমি নিজেই বিএনপির একজন
১৪ মিনিট আগে