গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার কোচাশহর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জে কোচাশহর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেনের সঙ্গে বর্তমান ইউপি চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলামের দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ নিয়ে গ্রাম্য দলাদলি চলে আসছিল। এরই জেরে আজ সন্ধ্যার দিকে ধানের শীষের প্রচারণার সময় দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
মোশারফ হোসেন বলেন, তাঁর নেতৃত্বে ধানের শীষের সমর্থনে একটি মিছিল কোচাশহর বাজার প্রদক্ষিণ করছিল। মিছিলটি বাজারের তিন মাথায় পৌঁছালে রাজনৈতিক বিরোধের জেরে জহুরুল ইসলামের লোকজন বাধা দেন। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এদিকে চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, ধানের শীষের সমর্থনের নামে জামায়াতের অ্যাজেন্ডা বাস্তবায়নে উসকানিমূলক বক্তব্য দেওয়ার ঘটনায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁরা এ উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে মিছিলে বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার বলেন, বিষয়টি শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

পদ্মায় নতুন পানি আসায় স্বস্তি ফিরেছে স্থানীয় জেলেদের মধ্যেও। নদীতে জাল ফেলে চলছে মাছ ধরার ব্যস্ততা। বিভিন্ন ঘাটে বসেছে অস্থায়ী মাছের বাজার। নদী থেকে ধরে আনা তাজা মাছ কিনতে ভিড় করছেন দর্শনার্থীরা। চোখের সামনে নদী থেকে তুলে আনা জীবন্ত মাছ দরদাম করে কেনার মধ্যেও আলাদা আনন্দ খুঁজে পাচ্ছেন অনেকে।
৩১ মিনিট আগে
চাঁদপুরের আট উপজেলায় ৯২টি ইউনিয়ন স্বাস্থ্য ও উপস্বাস্থ্যকেন্দ্রে কাগজে-কলমে চিকিৎসক রয়েছেন। অথচ সেসব চিকিৎসক সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সংযুক্তিতে দায়িত্ব পালন করছেন। ফলে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সামান্য সেবা পেতেও ছুটতে হচ্ছে উপজেলা কিংবা জেলা সদরে।
৬ ঘণ্টা আগে
বাগেরহাটের চিতলমারীতে অবৈধ ড্রেজার ও রুট পারমিটবিহীন বাল্কহেড দিয়ে ভূগর্ভ থেকে বালু উত্তোলন ও পরিবহনের মহোৎসব চলছে। প্রশাসনের জরিমানার পরেও উপজেলার ১০ থেকে ১২ জন চিহ্নিত ড্রেজার ও বাল্কহেডের মালিক ভূগর্ভ থেকে প্রতিদিন হাজার হাজার ঘনফুট বালু উত্তোলন ও পরিবহন করছেন।
৬ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার ভয়াল গ্রাসে প্রতিনিয়ত ঘরবাড়ি হারাচ্ছেন নদীপাড়ের মানুষেরা। গত ৭২ ঘণ্টায় তিস্তা নদীর আকস্মিক ভাঙনে বিলীন হয়ে গেছে ৮৩টি পরিবারের বসতভিটা। এর মধ্যে ১২টি পরিবারের অন্তত সাতটি টিনের ঘর পুরোপুরি নদীতে তলিয়ে গেছে এবং কয়েকটি ঘরের আংশিক নদীতে চলে গেছে।
৬ ঘণ্টা আগে