রাজধানীর শ্যামলীতে সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় করা মামলায় প্রধান আসামি মঈন উদ্দিন মঈনসহ সাতজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ শুক্রবার রিমান্ড শেষে আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলা নগর থানার শ্যামলী পুলিশ ফাঁড়ির এসআই সাব্বির আহমেদ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অন্য আসামিরা হলেন এম বি স্বপন কাজী, শাওন হোসেন, মো. ফালান মিয়া, মো. রুবেল, মো. সুমন ও মো. লিটন মিয়া।
এর আগে ১৪ এপ্রিল মঈন উদ্দিন মঈন, এম বি স্বপন কাজী ও শাওন হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর ১৩ এপ্রিল বাকি চার আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।
৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় ১১ এপ্রিল সিকেডি হাসপাতালের অপারেশন থিয়েটার ইনচার্জ মো. আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন। মামলায় মঈন উদ্দিনকে (মঈন) প্রধান আসামি করা হয়। এ ছাড়াও সাত-আটজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩৮৫ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

দীর্ঘদিন ধরে জমি নিয়ে উপজেলার আমানটারী গ্রামের এই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে আবুল কাশেম, তাঁর ছেলে মমিন মিয়াসহ কয়েকজন রোকেয়া বেগমকে এলোপাতাড়ি মারধর করেন এবং ধারালো অস্ত্র দিয়ে তাঁর পায়ের রগ কেটে দেন বলে অভিযোগ রয়েছে।
১ ঘণ্টা আগে
ডাসার উপজেলায় এক পীরের মাজারে ওরস আয়োজনকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ওরস বন্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভসহ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।
১ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানকালে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক ও সেনাবাহিনীর বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
১ ঘণ্টা আগে
সুবর্ণার চাচা আকরাম হোসেন বলেন, ‘নদীতে গোসল করতে নামা মেয়েদের কেউই সাঁতার জানত না। খবর পেয়ে স্বজন ও স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে একজনের মরদেহ উদ্ধার করেন। নিখোঁজ অপরজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।’ আজ এশার নামাজের পর সুবর্ণার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
২ ঘণ্টা আগে