
রাজধানীর শাহবাগ এলাকার পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স হবে আনুমানিক ৬৫ ও ৪৫ বছর। তবে তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। পুলিশের ভাষ্য অনুযায়ী দুজনই ভবঘুরে প্রকৃতির ছিলেন।
আজ শনিবার দুপুর ১২টার দিকে জাতীয় ঈদগাহর প্রধান ফটকের সামনের ফুটপাত এবং কদম ফোয়ারা মোড় থেকে মরদেহ দুটি উদ্ধার করে শাহবাগ থানা-পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য দুটি মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) তৌফিক হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লোক মারফত খবর পেয়ে সুপ্রিম কোর্ট-সংলগ্ন ফুটপাত ও জাতীয় ঈদগাহের পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসআই তৌফিক হাসান আরও জানান, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে যে, ওই দুই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিল। অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিচয় শনাক্তে সিআইডি ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে।

হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে জিরা বোঝাই ট্রাক আটকে রেখে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটক হেলাল মহালদার জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক।
২০ মিনিট আগে
গভীর সমুদ্র থেকে মাছধরা ট্রলারে করে ইয়াবার চালান বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে আসার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছে পাথরঘাটা থানা-পুলিশ। আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটের বিভিন্ন স্থানে...
২৭ মিনিট আগে
পদ্মা নদীতে স্রোত বেড়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে নৌযান চলাচলে সতর্কতা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ঝুঁকি এড়াতে কম গতির নৌযান, ফেরি ও লঞ্চকে এ পথে চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে।
৩৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ মোহাম্মদ মোবারক হোসেন ওরফে ‘টেস্টার মোবারক’ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, মোবারক শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’-এর সহযোগী হিসেবে পরিচিত।
৪৩ মিনিট আগে