
রাজশাহী নগরের লক্ষ্মীপুর এলাকায় চিকিৎসাসেবা নিতে আসা এক নারীকে শ্লীলতাহানি, মারপিট ও প্রাণনাশের হুমকির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার দুই যুবক হলেন লক্ষ্মীপুর এলাকার লাবিব সারাফাত রিদান (২১) ও হামিদুল আলম সনি (৩০)। গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর এলাকার আর রহমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ওই দিন ওষুধ কেনার উদ্দেশ্যে এক নারী (১৯) দুই নিকটাত্মীয়কে সঙ্গে নিয়ে লক্ষ্মীপুর এলাকার একটি ফার্মেসিতে যান। এ সময় মাসুদ রানা নামের এক ব্যক্তি তাঁদের পথ রোধ করেন এবং তাঁর পরিচিত একটি দোকান থেকে ওষুধ কেনার প্রস্তাব দেন।
তাঁর প্রস্তাবে রাজি না হওয়ায় মাসুদ রানা তাঁদের গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে মাসুদ রানা ও তাঁর সহযোগীরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় নারীর ওড়না ধরে টানাটানি করে শ্লীলতাহানি করা হয়। তাঁর দুই নিকটাত্মীয়কেও মারপিট করে জখম করা হয়।
ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের নজরে আসে। পরে পুলিশ শ্লীলতাহানির শিকার ওই নারীকে গোদাগাড়ী এলাকা থেকে খুঁজে বের করে। গতকাল শনিবার তাঁর স্বামী তৌহিদ বাদী হয়ে মহানগরীর রাজপাড়া থানায় মামলা করেন।
মামলার পর গতকাল রাতে পুলিশের একটি বিশেষ দল লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে লাবিব সারাফাত রিদান ও হামিদুল আলম সনিকে গ্রেপ্তার করে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মামলার অন্য পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মানিকগঞ্জের সাটুরিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে মিছিল এবং সাটুরিয়া ডাকবাংলোর সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা পৃথক মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ সাকিব আল হাসান (২৭) নামের এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। আজ রোববার দুপুরে উপজেলার তেরাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
১৩ মিনিট আগে
নরসিংদীর শিবপুরে এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকা খোদেজা বেগম ওরফে মিনারা বেগমের (৮৫) মরদেহ মুরগির ময়লার গর্ত থেকে উদ্ধার করেছে পুলিশ। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
২০ মিনিট আগে
রাজধানীর পূর্ব বাড্ডা এলাকায় রাস্তা সম্প্রসারণের নামে একটি বাড়ির একাংশ ভেঙে ফেলার অভিযোগ পাওয়া গেছে। বাড়ির মালিক মোল্লা মাসুদ মনোয়ারের অভিযোগ, গত শনিবার দুপুরে প্রায় অর্ধ শত মানুষ বাড়ি ভেঙেছে। এ ঘটনায় আজ রোববার বাড়ির মালিকের স্ত্রী ফাতেমা মাসুম বাড্ডা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
২১ মিনিট আগে